Site Logo

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

EBBS Desk·
জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার সকালে ক্যানিং পৌঁছে যায় এনআইএ-র (NIA) তদন্তকারী আধিকারিকরা। তবে শওকতকে (Saokat Molla) বাড়িতে না পেয়ে শুরু হয় স্থানীয় এলাকায় একাধিক জায়গায় তল্লাশি।

Sponsored

Sranchi In Article

বৃহস্পতিবার সকালে ক্যানিং-এর জীবনতলায় প্রথমে শওকত মোল্লার বাড়িতে যান তদন্তকারী আধিকারিকরা। সেখানে সকালে তাঁকে বাড়িতে পাওয়া যায়নি। শওকতের ছেলে, মেয়ে ও স্ত্রীকে জিজ্ঞাসাবাদ চালান আধিকারিকরা। এরপর শওকতের ছেলে ইমরান মোল্লাকে (Imran Molla) নিয়ে আশেপাশের আত্মীয়দের বাড়িসহ শওকতের একটি রেস্তোঁরায় তল্লাশি শুরু করেন আধিকারিকরা।

Sponsored

Merlin In Article

ফেব্রুয়ারি মাসে ভাঙড়ে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ঘটনায় স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতির মৃত্যু হয়। পরে আরও এক তৃণমূল নেতার মৃত্যু হয়। অভিযোগ ওঠে বোমা বাঁধতে গিয়ে ঘটেছিল এই দুর্ঘটনা। এরপরই ঘটনার তদন্তভার যায় এনআইএ-র হাতে। সেই ঘটনার তদন্তেই এবার জীবনতলায় পৌঁছে যায় এনআইএ।

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

স্থানীয় বাসিন্দারা জানান, বুধবারও শওকত মোল্লাকে এলাকায় দেখা গিয়েছিল। তারপরে তিনি কোথায় গেলেন তারই খোঁজে বৃহস্পতিবার সকালে জীবনতলায় এনআইএ। ক্যানিং পূর্বের বিধায়ককে ভাঙড়ের বিস্ফোরণ নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (Central agency)। কিন্তু তাঁর খোঁজ না পেয়েই তাঁর ছেলেকে নিয়ে তল্লাশি শুরু হয়েছে। যে রেস্তোঁরায় তল্লাশি চালানো হয়, সেটির মালিকানা ইমরান মোল্লার (Imran Molla)। এর পাশাপাশি আর কত সম্পত্তি রয়েছে শওকতের (Saokat Molla), তাও জানে ছেলে ইমরান মোল্লা। তাই তাঁকে সঙ্গে নিয়েই শুরু হয় তল্লাশি।

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

Related Articles

More from শিরোনাম

View All →