বেলডাঙায় হিংসার ঘটনার তদন্তে NIA, গঠিত হচ্ছে বিশেষ দলও

মুর্শিদাবাদের বেলডাঙায় হিংসার ঘটনার তদন্তভার হাতে নিল এনআইএ(NIA)। এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ আগেই ব্যাপক অশান্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের বেলডাঙা, হিংসা মারাত্মক আকার ধারণ করে। সেই ঘটনার তদন্ত করবে কেন্দ্রীয় সংস্থা এনআইএ(NIA)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশের পরেই এই তদন্তের ভার নিচ্ছে NIA। সূত্রের খবর, এই ঘটনার তদন্তের জন্য এনআইএ বিশেষ দল গঠন করছে।
Sponsored

ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যুর খবরে অশান্ত হয়ে উঠেছিল বেলডাঙা। গত ১৬ জানুয়ারি আলাউদ্দিনের দেহ সেখানে পৌঁছোতেই সাধারণ মানুষ রাস্তায় নামেন। ভিন্রাজ্যে পশ্চিমবঙ্গের শ্রমিকদের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। অভিযোগ, বাঙালি হওয়ায় বাংলাদেশি সন্দেহে হত্যা করা হয়েছে আলাউদ্দিনকে। ঘটনা ব্যাপক আকার ধারণ করেন। প্রায় ৪৮ ঘণ্টার কাছাকাছি সময় অবরুদ্ধ ছিল বেলডাঙা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে সংযত থাকার নির্দেশ দেন। এখনও পর্যন্ত মোট ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
এই ঘটনার জল গড়ায় আদালতেও।বেলডাঙা-কাণ্ডে জোড়া জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলার কলকাতা হাইকোর্টেও শুনানি হয়েছে। আদালত থেকে বলা হয়েছিল, এলাকার সুরক্ষা বজায় রাখতে রাজ্য সরকার কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে পারবে।
বেলডাঙা হিংসা সংক্রান্ত মামলার শুনানিতে আদালত আরও জানিয়েছে, ওই এলাকায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকরভাবে ব্যবহার করতে হবে। একইসঙ্গে আদালত স্পষ্ট করে দেয় এই মামলার তদন্ত আনুষ্ঠানিকভাবে এনআইএর হাতেই থাকবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার। অবশেষে কেন্দ্রীয় সরকার এই বিষয়ে তদন্তভার হাতে নিল।
-
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
Just now

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
1h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
4h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
17h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
17h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
17h ago
More from শিরোনাম
View All →
সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
18h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
18h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
18h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
19h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
20h ago
