মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল না কলকাতা হাই কোর্ট (Calcutta High court)। আদালত জানিয়েছে, সুমিতকে আর্থিক লেনদেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সহ তথ্য হলফনামা আকারে জমা দিতে হবে আগামী সোমবার।
Sponsored

Sponsored

সুমিতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এফআইআর (FIR) হয়েছে। তাঁকে খুঁজছে সিআইডি (CID)। জারি হয়েছে লুকআউট নোটিশ। তার পরেও খোঁজ মেলেনি সুমিতের। আগাম জামিন ও রক্ষাকবচের আর্জি হাই কোর্টে মামলা করেছিলেন সুমিতের আইনজীবী। সেই মামলায় বিচারপতি জয় সেনগুপ্তের (Jay Sangupta) পর্যবেক্ষণ, “অভিযোগ উঠেছে, জালিয়াতির পরে আপনার কাছে টাকা গিয়েছে। সাক্ষী এবং অন্য অভিযুক্তেরাও সেকথা বলছেন। একটি দুষ্কৃতীচক্রের মদত দেওয়ার অভিযোগ রয়েছে। এমনকী, জাল দলিল এবং জাল নথি উদ্ধার হয়েছে বলে অভিযোগ। অভিযোগের তদন্তে হেফাজতে নেওয়ার প্রয়োজন হতে পারে।“
Sponsored

জমি দুর্নীতি মামলায় ধৃত মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে জেরা করার সময়ে সুমিত রায়ের (Sumit Ray) নাম উঠে আসে। শালবনি থানায় অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। তাঁর খোঁজ করতে ভোররাতে কালীঘাটে অভিষেকের বাড়ি পৌঁছে গিয়েছিল শালবনি থানার পুলিশ। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীও। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে তালা ভেঙে ভিতরে প্রবেশ করেছিল পুলিশ। সূত্রের খবর, সুমিতের মোবাইলের টাওয়ার লোকেশন শেষ বার তাঁরা পেয়েছিলেন অভিষেকের বাড়িতেই। সেই সূত্র ধরে হানা দেয় শালবনি থানার পুলিশ।
Sponsored

যদিও সেখানে সুমিতকে পাওয়া যায়নি। ওই একই দিনে হুগলির শ্রীরামপুরে সুমিতের শ্বশুরবাড়িতেও চলে পুলিশি অভিযান। সেখানেও তাঁর হদিস মেলেনি। পরে ডেবরা থানায় সুমিতের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে এফআইআর হয়। তাঁর বিরুদ্ধে ‘লুকআউট সার্কুলার’ জারি করে রাজ্যের গোয়েন্দা দফতর সিআইডি।
Sponsored

-
Sponsored

-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
7h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
8h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
8h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
8h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
8h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
8h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
10h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
10h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
11h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
11h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
12h ago
