বৈঠক শেষে উত্তরবঙ্গে উন্নয়নের আশ্বাস রাজ্যের নয়া অর্থমন্ত্রী

রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর নতুন বিজেপি (BJP Govt.) সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হতে চলেছে সামনের সপ্তাহে। আগামী ২২ জুন পেশ হতে চলেছে নতুন সরকারের প্রথম বাজেট। তার আগে উত্তরবঙ্গের উন্নয়ন ও সমস্যাকে গুরুত্ব দিয়ে ব্যবসায়ী ও প্রশাসনিক কর্তাদের সঙ্গে এক ম্যারাথন বৈঠক সারলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বৃহস্পতিবার শিলিগুড়ির উপ-সচিবালয় 'উত্তরকন্যা'-য় এদিনের বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, অর্থ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন ও শীর্ষ প্রশাসনিক কর্তারা। বৈঠক শেষে রাজ্যের অর্থমন্ত্রীর গলায় শোনা গেল উত্তরবঙ্গের জন্য একগুচ্ছ ঢালাও প্রতিশ্রুতির আশ্বাস।
Sponsored

শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর বুধবার রাতেই উত্তরবঙ্গে পৌঁছন স্বপন দাশগুপ্ত। এদিন বৈঠক শেষে রাজ্যের অর্থমন্ত্রী উত্তরবঙ্গের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দেন। জিএসটি (GST) সংক্রান্ত জটিলতার কারণে উত্তরবঙ্গের ব্যবসায়ীদের এতদিন কলকাতা ছুটতে হতো। এই ভোগান্তি দূর করতে আসন্ন বাজেট অধিবেশনে উত্তরবঙ্গে একটি পৃথক GST ট্রাইব্যুনাল তৈরির প্রস্তাব রাখা হবে বলে স্পষ্ট জানান অর্থমন্ত্রী। আরও পড়ুন: ভয়ানক! ওড়িশায় একই লাইনে মুখোমুখি দুটি ট্রেন
Sponsored

এদিনের বৈঠকে উত্তরবঙ্গের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে পরিচিত চা শিল্পের নানাবিধ সমস্যার কথা রাজ্যের অর্থমন্ত্রীর কাছে তুলে ধরেন ব্যবসায়ীরা। সমস্যা সমাধানের সুনির্দিষ্ট উপায় এখনই খোলসা না করলেও অর্থমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে, ধাপে ধাপে অত্যন্ত গুরুত্ব সহকারে চা বলয়ের সমস্যার সমাধান করা হবে। পাশাপাশি, মালদহের বিখ্যাত আমের বাণিজ্যকে আরও চাঙ্গা করতে এবং রফতানি বাড়াতে বাজেটে বিশেষ প্রস্তাব রাখা হচ্ছে বলেও তিনি জানান।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
11h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
11h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
12h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
12h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
12h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
12h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
13h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
14h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
15h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
15h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
15h ago
