গ্যাস সংকটের বলি! কাঠ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধের

গ্যাসের জন্য হাহাকার দেশ জুড়ে। দেশের বিজেপি শাসকেরা তা অস্বীকার করে আবারও দেশের মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে গ্যাস সংকটে সাধারণ মানুষ। উত্তর চব্বিশ পরগণার এক পরিবারে এমনই গ্যাসের (domestic gas) সংকটে বাগান থেকে কাঠ কেটে আনতে গিয়ে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ। গাইঘাটার (Gaighata) বৃদ্ধের মৃত্যুতে দেহ ময়নাতদন্তে পাঠিয়ে মৃত্যুর কারণ নিয়ে তদন্তে গাইঘাটা থানার পুলিশ (Gaighata police)। যদিও পরিবারের দাবি, গ্যাসের সংকটই (gas crisis) কেড়ে নিল বৃদ্ধের প্রাণ।
Sponsored

গাইঘাটার শিমুলপুরের বাসিন্দা বিনোদ করাতির বাড়িতে গত দুদিন ধরে গ্যাস নেই। তাঁর পরিবার বারবার গ্যাসের জন্য আবেদন করেও পাননি, এমনটাই অভিযোগ। শেষ পর্যন্ত শুক্রবার গ্যাস না থাকায় সকালে ৭৬ বছরের বিনোদ করাতি পাশের একটি বাগানে জ্বালানি কাঠ সংগ্রহে যান। দুপুর পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোকেদের সন্দেহ হয়। তাঁরা পাশের বাগানে খুঁজতে গিয়ে তাঁকে অচৈতন্য অবস্থায় দেখতে পান।
আরও পড়ুন : গ্যাস সংকটের আঁচ ময়দানে, বন্ধের মুখে একাধিক ক্লাব ক্যান্টিন!
এরপর তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবারে দাবি, বাগানে বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট (electrocuted) হয়েই মৃত্যু হয়েছে বৃদ্ধের। বাড়িতে গ্যাসের সংকট (gas crisis) না হলে তিনি কাঠ কাটতে বাগানে যেতেন না। তাই মৃত্যুর জন্য পরিবার গ্যাসের সংকটকেই দায়ী করছে। ঘটনার তদন্ত করছে গাইঘাটা থানার পুলিশ। মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
6h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
10h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
12h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
13h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
16h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
