Site Logo

ভারতে মানবাধিকার লঙ্ঘন: নরওয়েতে মোদির পথেই প্রশ্ন এড়ালো বিদেশ মন্ত্রক

EBBS Desk·
ভারতে মানবাধিকার লঙ্ঘন: নরওয়েতে মোদির পথেই প্রশ্ন এড়ালো বিদেশ মন্ত্রক

সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্ব এক নম্বর দেশ নরওয়ে। তাই সেখানে সাংবাদিকও ভেবেছিলেন যে কোনও প্রশ্ন করলেই উত্তর পাওয়া যাবে। কিন্তু সংবাদমাধ্যমের স্বাধীনতায় ১৫৭ নম্বরে থাকা ভারতের প্রধানমন্ত্রী থেকে বিদেশ মন্ত্রকের কোনও উত্তর যে পাওয়া যাবে না, সেটা তিনি হাড়ে হাড়ে টের পেলেন নরওয়ের (Norway) সাংবাদিকরা। যেভাবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সংবাদ মাধ্যমকে এড়িয়ে গিয়েছিলেন, সেভাবেই এড়িয়ে গেলেন বিদেশমন্ত্রকের (Ministry of Foreign Affairs) আধিকারিকরাও।

Sponsored

Sranchi In Article

২০২৪ লোকসভা নির্বাচনের সময় থেকে ভারতে মানবাধিকার লংঘন (human rights violation) নিয়ে বারবার সরব হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলি। এবার ভারতের বিদেশমন্ত্রককে সেই প্রশ্নের সম্মুখীন হতে হল নরওয়েতে, প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময়। নরওয়ের সংবাদপত্র দাগসাভিসেন-এর সাংবাদিক হেল লিয়ং (Helle Lyng) মোদিকে প্রশ্ন করে উত্তর না পেয়ে শেষ পর্যন্ত বিদেশ মন্ত্রকের সাংবাদিক বৈঠকে ভারতে মানবাধিকারের প্রশ্ন নিয়েই নজর কাটলেন।

Sponsored

Merlin In Article

নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাংবাদিক বৈঠকে কোনও সাংবাদিকের কোন প্রশ্নই নেননি মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সেখানেই হেল লিয়ং প্রশ্ন করার চেষ্টা করেন। কিন্তু তাঁকে আটকে দেওয়া হয়। তা নিয়ে শুরু হয় চাপানোতর। শেষ পর্যন্ত নরওয়ের ভারতীয় দূতাবাসের তরফ থেকে আয়োজন করা হয় সাংবাদিক বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালসহ বিদেশ সচিব (পশ্চিমাঞ্চল) সিবি জর্জ (Sibi George)।

Sponsored

Shyam Sundar In Article

লিয়ং সেখানেও সরাসরি প্রশ্ন তোলেন, ভারতে যেভাবে নাগরিকদের মানবাধিকার লঙ্ঘিত (human rights violation) হয় তাতে ভারতকে কিভাবে পশ্চিমের দেশগুলি বিশ্বাস করবে? প্রশ্নের উত্তরে সিবি জর্জ দাবি করেন, করোনা থেকে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি ও ব্রিকস সমস্যায় যেভাবে ভারত বিশ্বের উত্তর হয়ে দাঁড়িয়েছে সেখানে ভারতকে বিশ্বাস করে সম্পর্ক বাড়ানোর ইচ্ছা প্রকাশ করে পশ্চিমের দেশগুলি।

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

আদতে লিয়ং-এর তোলা ভারতের অভ্যন্তরীণ মানবাধিকারের লঙ্ঘনের প্রশ্নের উত্তর না দেওয়ায় সাংবাদিক বৈঠক ছেড়ে বেরিয়ে যান সাংবাদিক। এরপর বিদেশ সচিব বোঝানোর চেষ্টা করেন ভারতের সংবিধান ভারতে গণতান্ত্রিক অধিকার রক্ষা করে। সেই সঙ্গে ভারতে যে ভোট দান প্রক্রিয়া চালু রয়েছে তা নাগরিক অধিকারকে নিশ্চিত করে। তাতে যে সাম্প্রতিক মানবাধিকার সংক্রান্ত অভিযোগগুলির কোনও উত্তর পাওয়া যায়নি তাও স্পষ্ট হয়ে যায়। কার্যত দেশের প্রধানমন্ত্রীকেই অনুসরণ করেন দেশের বিদেশ সচিব। পরে যদিও এই সাংবাদিক বৈঠকে ফিরে আসেন সাংবাদিক হেল লিয়ং।

Sponsored

Probe In Article

-

-

-

-

Related Articles

More from শিরোনাম

View All →