Site Logo

ওড়িশায় লাইনচ্যুত চেন্নাই-জলপাইগুড়ি এক্সপ্রেস, সাময়িক আতঙ্ক

EBBS Desk·
ওড়িশায় লাইনচ্যুত চেন্নাই-জলপাইগুড়ি এক্সপ্রেস, সাময়িক আতঙ্ক

ফের লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেন! বৃহস্পতিবার চেন্নাই সেন্ট্রাল থেকে নিউ জলপাইগুড়িগামী (Chennai–Jalpaiguri Express) সুপারফাস্ট এক্সপ্রেস ওড়িশার যাজপুর জেলার জাখাপুরা রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে। ঘটনায় একটি এসি এবং অসংরক্ষিত কোচ লাইন থেকে বেরিয়ে যায়। তবে হতাহত বা বিশেষ কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।

Sponsored

Sranchi In Article

এদিন সকাল ৮টা ৫১ মিনিট নাগাদ জাখাপুরা ইয়ার্ড দিয়ে যাওয়ার সময় আচমকা বিকট শব্দে ট্রেনটি কেঁপে ওঠে। লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের একটি এসি কোচ এবং দুটি জেনারেল কোচ। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রেলের ইঞ্জিনিয়ার ও উদ্ধারকারী দল। আরও পড়ুন: পিকনিক থেকে ফেরার পথে উত্তরপাড়ায় ট্রেনের ধাক্কায় মৃত্যু শিক্ষিকার

Sponsored

Merlin In Article

ঘটনার পর ইস্ট কোস্ট রেলওয়ের সিপিআরও দীপক রাউত জানিয়েছেন, "জাখাপুরায় ঘটনাটি ঘটেছে। ট্রেনটি চেন্নাই থেকে নিউ জলপাইগুড়ির দিকে যাচ্ছিল। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যাত্রীদের অন্য কোচে বসানো হয়েছে। তবে দুর্ঘটনাটি বিশেষ বড় ছিল না। হেল্পলাইন নম্বর ৮১১৪৩৮২৩৬৭। একটি প্রযুক্তিগত দল এবং সিনিয়র আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। যাত্রীদের সমস্ত সাহায্য প্রদান করা হচ্ছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। লাইনটি মেরামতির কাজ চলছে।"

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

Related Articles

More from শিরোনাম

View All →