নতুন প্রতিভা খোঁজে স্পেশ্যাল অলিম্পিকের আয়োজন জমজমাট ক্রীড়া প্রতিযোগিতা

সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন, তারাপুর সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটি এবং স্পেশ্যাল অলিম্পিক ভারত ওয়েস্টবেঙ্গল শাখার যৌথ উদ্যোগে হাওড়া জেলার বাগনানে একটি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। এই প্রতিযোগিতায় মেধা প্রতিবন্ধকতাযুক্ত মহিলারা বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করেন।
Sponsored

টুর্নামেন্টে রান, আসিস্টেড ওয়াক, ফুটবল , বোচি, ব্যাডমিন্টন এবং কবাডি সহ বিভিন্ন খেলায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় মোট প্রায় ২৫০ জন মেধা প্রতিবন্ধকতাযুক্ত মহিলা ক্রীড়াবিদ অংশগ্রহণ করেন।
এই প্রতিযোগিতাটি “Advancing Olympism 365” উদ্যোগের একটি অংশ। ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে এই প্রকল্পের আওতায় প্রায় ৬০০ জন মহিলা ক্রীড়াবিদকে নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। ক্রীড়ার মাধ্যমে তাঁদের শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক ও সামাজিক বিকাশ ঘটানোই এই কর্মসূচির মূল লক্ষ্য।এর পাশাপাশি শারীরিক পরীক্ষারও আয়োজন করা হয় এই প্রতিযোগিতায়।
স্পেশাল অলিম্পিক ভারত ওয়েস্টবেঙ্গল–এর এরিয়া ডিরেক্টর অশোক চাকি বলেন,“ সাধারণত খেলাধুলার ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ খুবই কম, এবং এই ধরনের মেধা প্রতিবন্ধকতা মহিলাদের ক্ষেত্রে সেটা আরও বেশি করে দেখা যায়, তো সেরকম একটা জায়গা থেকে ওনাদের একটা প্ল্যাটফর্ম দিতে পেরে খুবই আনন্দিত।"
তারাপুর সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটির সম্পাদক পলাশ চন্দ্র বলেন " এই টুর্নামেন্টের আয়োজন সম্ভব হয়েছে সকলের সম্মিলিত পরিশ্রম ও ইচ্ছাশক্তির ফলে। তাই ভবিষ্যতেও আমরা চেষ্টা করব যেন এই ধরনের টুর্নামেন্টে আরও বেশি মেধা প্রতিবন্ধী মহিলাদের অংশগ্রহণের সুযোগ তৈরি করা এবং তাদের জন্য একটি সম্মানজনক প্ল্যাটফর্ম গড়ে তোলা যায়।"
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
Just now

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
16h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
19h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
22h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
23h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago
More from শিরোনাম
View All →
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago
