এসআইআরে বিচারাধীন, আতঙ্কে আত্মহত্যা বাদুড়িয়ার যুবকের!

রাজ্যের বুকে এসআইআর (SIR) আতঙ্কে বলি আরও এক। নির্বাচন কমিশনের (ECI) অপরিকল্পিত স্পেশাল ইনটেনসিভ রিভিশনের তালিকা অনুযায়ী 'বিচারাধীন' বিভাগে নাম ছিল বাদুড়িয়ার পশ্চিম নাটুরিয়ায় ইসমাইল মোল্লার (Ismaile Molla)। ভোট ঘোষণা হয়ে গেলেও এখনও পর্যন্ত ভোটার তালিকায় (Voter list) নাম উঠলো না। আদৌ ভোট দিতে পারবেন কি?আতঙ্কে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন তিনি।বৃহস্পতিবার সকালে নিজের ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হতেই কমিশনের দিকে অভিযোগের আঙুল ক্ষুব্ধ পরিবারের।
Sponsored

বিজেপির নির্দেশে কাজ করে চলা নির্বাচন কমিশন SIR-র নামে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়ার পাশাপাশি বিচারাধীনের তালিকাটাও দীর্ঘ। ইতিমধ্যেই ভোট ঘোষণা হয়েছে এবং সব রাজনৈতিক দল প্রার্থী তালিকা প্রকাশের পর প্রচারেও নেমে পড়েছে। ফলে বিচারাধীন তালিকায় যাদের নাম রয়েছে খুব স্বাভাবিকভাবেই তাদের মধ্যে বাড়ছে আতঙ্ক- হতাশা। রাজ্যে ইতিমধ্যেই প্রায় ২০০ জনের কাছাকাছি মৃত্যুর খবর এসেছে। কমিশনের বিরুদ্ধে গর্জে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিচারাধীন তালিকা প্রকাশের আগে বৃহস্পতিবার সকালে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবদের নিয়ে একটি বৈঠক ডেকেছেন। তার মাঝেই এসআইআর আতঙ্কে আরও এক মৃত্যুর খবর।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

NEET ইস্যুতে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র! কী শর্ত দিলেন কিরেণ রিজিজু
4h ago

ক্যাম্পাসে 'নিখোঁজ' পোস্টার! NEET-এর প্রশ্নফাঁসে অবশেষে মুখ খুললেন এক 'ইডিয়েট ফারহান'
6h ago

আপাতত মিলল না অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আবেদনের অনুমতি, রাজ্যকে কী নির্দেশ আদালতের
6h ago

এক ধাক্কায় কত বাড়ল সোনার দর! দেখে নিন এক নজরে
7h ago

সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভে কল্যাণ
8h ago

২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী
8h ago
More from শিরোনাম
View All →
প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
10h ago

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
11h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
1d ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
1d ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
1d ago
