Site Logo

বিজেপি-বিরোধী দলগুলোর প্রধান বিচারপতিকে চিঠি পাঠানো

EBBS DESK··1 min read
বিজেপি-বিরোধী দলগুলোর প্রধান বিচারপতিকে চিঠি পাঠানো

 দেশের সাধারণ নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে ২৩টি বিজেপি বিরোধীদল ও এক নির্দল সাংসদ যৌথভাবে আবেদন জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তর (Suryakant) কাছে। সবার সই করা সেই চিঠি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক (Congress General Secretory) বেণুগোপাল রাও (Benugopal Rao)। সেই পোস্টটি শেয়ার করে তৃণমূলের (TMC) রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েন (Derek O’Brien) লেখেন, এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে ‘ইন্ডিয়া’ জোটের পাঁচটি বৈঠকের পর এই প্রথমবার বিজেপি-বিরোধী দলগুলো যৌথভাবে একটি চিঠি বা নথিতে স্বাক্ষর করল।

Sponsored

Sranchi In Article

এদিন সম্পূর্ণ চিঠিটি সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে বেণুগোপাল রাও লেখেন, গত ২৮ জুন ২৩টি বিরোধী দল এবং একজন নির্দল সাংসদ ভারতের প্রধান বিচারপতির কাছে একটি চিঠি লেখেন। এতে ত্রুটিপূর্ণ এসআইআর (SIR) প্রক্রিয়া, ভারতের নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক ভূমিকা এবং নির্বাচন-সংক্রান্ত কারচুপির বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। নির্বাচনী ফলাফল বদলে দেওয়া হচ্ছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।  

Sponsored

Merlin In Article

বেণুগোপাল রাও আরও লেখেন, নির্বাহী বিভাগের স্বেচ্ছাচারিতা থেকে গণতন্ত্রকে রক্ষা করা বিচার বিভাগের দায়িত্ব। কেন্দ্রে এমন একটি সরকার চলছে, যারা আমাদের গণতন্ত্রের ভিত্তি হিসেবে থাকা সাংবিধানিক কাঠামোটিকেই ধ্বংস করতে বদ্ধপরিকর। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় অবিচার যাতে মাথাচাড়া দিতে না পারে, তা নিশ্চিত করার গুরুদায়িত্ব সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত। তাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া রক্ষা করা এবং নির্বাচনটি যে সত্যিই অবাধ ও সুষ্ঠু হচ্ছে—তা সবার কাছে বিশ্বাসযোগ্য করে তোলার ক্ষেত্রে আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা না হলে ১৪০ কোটি ভোটারের প্রতি অবিচার প্রতিদিন অব্যাহত থাকবে। নির্বাচনী ব্যবস্থায় স্বচ্ছতার স্বার্থে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে আমাদের এই আবেদন। এই আশায় আমরা এই চিঠিটি প্রকাশ করছি যে, সুপ্রিম কোর্ট (Supreme Court) জরুরি ভিত্তিতে কঠোর পদক্ষেপ গ্রহণ করুক, যাতে নির্বাচনী প্রক্রিয়ার অখণ্ডতা পুনরুদ্ধার করা সম্ভব হয়। এবং নির্বাচনী ব্যবস্থার প্রতি কোটি কোটি মানুষের আস্থা ফিরে আসে। 

Sponsored

Shyam Sundar In Article

বাংলায় নির্বাচনের ফল ঘোষণার পরেই গণনায় কারচুপির অভিযোগ তোলে প্রাক্তন শাসকদল তৃণমূল। দিল্লি গিয়ে INDIA-র শরিকদের সঙ্গে কথা বলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও সর্বভারতীয়  সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সবাই তৃণমূল সুপ্রিমোর পাশে থাকার বার্তা দেন। এদিন কার্যত তৃণমূলের অভিযোগেই সিলমোহর দিয়ে প্রধান বিচারপতির কাছে চিঠি লিখল বিরোধী জোট। সেই চিঠি পোস্ট করে ডেরেক ও'ব্রায়েন লেখেন, “এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে ‘ইন্ডিয়া’ জোটের পাঁচটি বৈঠকের পর এই প্রথমবার বিজেপি-বিরোধী দলগুলি যৌথভাবে একটি চিঠি বা নথিতে স্বাক্ষর করল।“  

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →