NEET প্রশ্ন ফাঁস বিতর্ক এবং আন্দোলনকারীদের বিক্ষোভ দমন করতে কেন্দ্রীয় সরকারের নীতি ও পদক্ষেপের বিরোধিতায় বুধবার শুরু থেকেই উত্তাল লোকসভা (Loksabha)। মঙ্গলেও দফায় দফায় মুলতবি করতে হয়েছিল অধিবেশন। আজ বুধবারও ছবিটা এতটুকু বদলাইনি। অধিবেশন শুরুর আগেই সমাজবাদী পার্টি সংসদ চত্বরে বিক্ষোভ দেখায়, নেতৃত্ব দেন অখিলেশ যাদব। দিল্লির যন্তর মন্তরে পুলিশি বর্বরতা ও লাঠিচার্জ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি যাওয়া হবে রাজ্যসভায়। তার আগে লোকসভায় অধিবেশন শুরু হতেই দুপক্ষের তর্কবিতর্কে ব্যাহত হয় সদনের কাজ। দুপুর ১২টা পর্যন্ত লোকসভা মুলতুবি ঘোষণা করেন স্পিকার ওম বিড়লা (Om Birla)।
এদিন অধিবেশন শুরুর আগে বিরোধীরা আলাদা করে বৈঠক করেন। সেখানেই দাবি করা হয় যে রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে যন্তর মন্তরের লাঠিচার্জের কারণ নিয়ে জবাবদিহি চাওয়া হবে, খবর সূত্রের। আজ লোকসভায় বক্তব্য রাখবেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। সরকারের তরফে জবাব দেওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর বিল পাশের জন্য ভোটাভুটি চাওয়া হবে।
















