Site Logo

ISL: "নবী-অ্যালভিটোরা দলের ক্ষতি করার চেষ্টা করেছে", বিস্ফোরক অভিযোগ অস্কারের

EBBS Desk·
ISL: "নবী-অ্যালভিটোরা দলের ক্ষতি করার চেষ্টা করেছে", বিস্ফোরক অভিযোগ অস্কারের

সোমবার পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। রবিবার সাংবাদিক সম্মেলনে রীতিমতো বোমা ফাটালেন অস্কার ব্রুজো(Oscar Bruzon)। দল ছেড়ে যাওয়ার আগে ক্লাবের প্রাক্তনীদের বিরুদ্ধে তোপ দাগলেন অস্কার। স্প্যানিশ কোচের নিশানায় নবী, সন্দীপ নন্দী, অ্যালভিটো।

Sponsored

Sranchi In Article

অতীতে নাম না করে ক্লাবের কর্তাদের বিরুদ্ধে তোপ দেগেছিলেন, এবার সরাসরি ক্লাবের প্রাক্তনীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন অস্কার(Oscar Bruzon) যা আগুনে বিতর্ক সৃষ্টি করল। অ্যালভিটোদের দালাল বলে উল্লেখ করলেন। অস্কার বলেন, “ক্লাবের প্রাক্তন ব্রোকার রহিম নবি, অ্যালভিটো ডি’কুনহা, সন্দীপ নন্দীরা যতদিন থাকবে এই ক্লাবের উন্নতি হবে না। তাঁরা ইস্টবেঙ্গলকে নষ্ট করার চেষ্টা করছে। এই ধরনের লোকেরা ক্লাবের জন্য খুবই ক্ষতিকর।”

এখানেই শেষ নয় সাংবাদিক সম্মেলন শেষ হওয়ার আগে সাংবাদিকদের উদ্দেশে আরও একবার তিনি অনুরোধ করে বলেন, “আশা করব আপনারা আমার বক্তব্য কেটে বাদ দিয়ে দেবেন না। আমার জন্য এদের সম্পর্কে বলাটা সহজ ছিল না। তবে এটা সবার জানা দরকার। এই ব্রোকাররা ক্লাবের ক্ষতি করছে।”এই প্রথম লিগ টেবলের শীর্ষে জায়গা করে নেওয়া ইস্টবেঙ্গলের আইএসএল-এর ইতিহাসে বড় প্রাপ্তি। সেটা ধরে রাখাটাই বড় চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের সামনে।

 

একইসঙ্গে তাঁর সংযোজন, "আমরা একটা করে ম্যাচ নিয়ে ভাবছি। মরশুমে আমরা দু'টো ফাইনাল টাইব্রেকারে হেরেছি। এবার কোনও চাপ নেই ৷ খোলা মনে সবাই পরিস্থিতি উপভোগ করছে ৷" পিভি বিষ্ণুকে নিয়ে পঞ্জাব এফসি কোচ প্রশংসা করেছেন ৷ তবে প্রতিপক্ষ কোচের প্রশংসায় বাড়তি আবেগতাড়িত নন অস্কার ব্রুজোঁ ৷ তবে পিভি বিষ্ণুকে যে গতবছরই জাতীয় দলে নেওয়া উচিত ছিল, তা ফের মনে করিয়ে দিলেন তিনি। তবে সব ছাপিয়ে পঞ্জাব ম্যাচের আগে ইস্টবেঙ্গলের প্রাক্তনীদের নিয়ে ব্রুজোঁর বিষোদগারে ময়দান সরগরম।

পাঞ্জাব এফসি দলের হেড কোচ পানাগিওটিস ডিমপেরিস বলেন, ইস্টবেঙ্গল খুব ভালো দল। অস্কার ব্রুজোঁ খুব দল। বেঞ্চেও খুব ভালো ফুটবলার আছে। ৩-৪-৩ ফর্মেশনে খেলে। আক্রমণত্মক ফুটবল খেলে। যেখানেই ওরা যায় ওদের সমর্থকরা সমর্থন করতে যায়। ঘরের মাঠে তো আরও সমর্থক থাকবেই। তার মধ্যেই খেলতে হবে।ইস্টবেঙ্গলের ভারতীয় ফুটবলাররা খুব ভালো। আমি ওদের খুব পছন্দ করি। বিষ্ণু, এডমুন্ড এবং বাকি ভারতীয় ফুটবলাররা ইস্টবেঙ্গলের শক্তি।

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →