T20 WC: তারিকের মঞ্চে দাপট আয়ূবের, ইশান-সূর্যের ব্যাটে লড়াইয়ের স্কোর ভারতের

যতটা গর্জেছিলেন ততটা বর্ষাতে পারলেন না উসমান তারিক। ধাক্কা সামলে পাকিস্তানের বিরুদ্ধে সম্মানজনক স্কোর করল টিম ইন্ডিয়া। টি২০ বিশ্বকাপের( T20 World Cup)ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রান তুলল ভারত(India vs Pakistan)।
Sponsored

শুরুতেই ০ রানে আউট হলেন অভিষেক শর্মা। প্রত্যাশা থাকলেও মেগা ম্যাচে তা পূরণ করতে পারলেন না শুরুতেই ওপেনারকে হারিয়ে চাপে পড়ল ভারত। এরপর ঈশান জুটি বাধেন তিলকের সঙ্গে। পাকিস্তানকে পাল্টা আক্রমণ করার সিদ্ধান্ত নেন ভারতীয় ওপেনার। দুরন্ত ছন্দে ব্যাট করতে থাকেন ঈশান। ২৭ বলে হাফসেঞ্চুরি হাঁকালেন ভারতীয় ওপেনার। কলম্বোয় ঈশান শো-এ চাপে পাক বোলাররা। তিলক ২৪ বলে ২৫ রানে আউট হওয়ার পর জুটি গড়লেন সূর্য-তিলক।
সায়ম আয়ুবের বলে ৪০ বলে ৭৭ রানে আউট ঈশান কিষান। তাঁর ব্যাট থেকে এল ১০টি চার এূবং তিনটি ছক্কা। তবে এরপরেই হার্দিক ০ রানে আউট হলেন সায়মের বলেই। পর পর দুই উইকেট হারিয়ে আরও চাপে পড়ে ভারত।
১২ তম ওভারে ১০০ রানের গণ্ডি পার করল ভারত। রান রেট ৯-এর উপর। ওভারের শেষ বলে সূর্যর এলবিডব্লিউর আবেদন করে পাকিস্তান। তবে অধিনায়ক আউট নয় বলেই নিশ্চিত করেন থার্ড আম্পায়ার। ২৯ বলে ৩২ রান করে তারিকের বলেই আউট হলেন ভারত অধিনায়ক। শেষ দিকে দুবে ২৭ , রিঙ্কু রান করে ভারতের স্কোরকে লড়াইেয়র জায়গায় নিয়ে গেলেন।
পাক বোলারদের মধ্যে সায়ম আয়ুবের ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নিলেন, তারিক ৪ ওভারে ২৪ রান দিয়ে ১ উইকেট নেন।ম্যাচের আগে যতটা গর্জন করেছিলেন রহস্যময় পাক স্পিনার ম্যাচে তার প্রভাব খুব বেশি দেখা গেল না। যদিও সূর্যের উইকেট নিলেন।
হাজারো টানাপোড়েনের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে কলম্বোয় মুখোমুখি ভারত ও পাকিস্তান। এশিয়া কাপের পর টি২০ বিশ্বকাপেও বজায় থাকল বিতর্ক। ভারত পাকিস্তান ম্যাচে টসের সময় করমর্দন করলেন না সূর্যকুমার যাদব ও আঘা সলমন।ভারতের বিরুদ্ধে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান।
প্রথমে ব্যাট করা প্রসঙ্গে সূর্যকুমার যাদব বলেন, “আমরা আগে ব্যাট করতে চাইছিলাম। আমরা এখানে ফলাফল দেখেছি, এবং আমরা শেষ দু’টি ম্যাচে ব্যাট করেছি এবং উভয় ম্যাচেই জিতেছি, তাই আমরা কোনও পরিবর্তন করতে চাই না। আমার মনে হয় এটা বলা সহজ যে এটি কেবল আরেকটি খেলা, কিন্তু এটি একটি উপলক্ষ। এই খেলাগুলি সবসময় খুব উচ্চ ঝুঁকির মধ্যে থাকে, কিন্তু একই সঙ্গে তোমাকে জানতে হবে তুমি কী করতে চাও। এটা আরও গুরুত্বপূর্ণ।
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
6h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
9h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
12h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
13h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
16h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
