যাবতীয় জল্পনার অবসান। আগামী রবিবার টি২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারতের (India) বিরুদ্ধে ম্যাচ খেলতে নামছে পাকিস্তান (Pakistan) ।গত ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার ঘোষণা করেছিল ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলবে না পাকিস্তান।
এরপর গত কয়েকদিনে অনেক নাটকীয় পট পরিবর্তন হল। অবশেষে সোমবার রাতে মধুরেন সমাপেয়। বিগত দুদিন ধরেই পাকিস্তান আইসিসি এবং বাংলাদেশ ক্রিকেটের বোর্ডের মধ্যে ত্রিপাক্ষিক আলোচনা হচ্ছিল। অবশেষে তিন পক্ষই সুর নরম করল ।বিশ্বকাপ বয়কট করার জন্য বাংলাদেশকে কোন শাস্তি দিচ্ছে না আইসিসি।। কোন আর্থিক জরিমানা হচ্ছে না এমনকি আর্থিক অনুদানও বন্ধ হচ্ছে না বাংলাদেশের। পাশাপাশি আগামী দিনে বাংলাদেশ আইসিসি ইভেন্ট আয়োজন করতে পারবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পরই আইসিসিকে ধন্যবাদ জানাই ।পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য অনুরোধ করে । শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়ে দেয়, তারা আগামী রবিবার ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে ।যদিও সূত্রের খবর ,পিসিবির দেওয়া পাকিস্তানের কোন শর্তই এখন মানা হচ্ছে না আইসিসির পক্ষ থেকে। যদিও পাকিস্তান মনে করছে আইসিসির প্রতিনিধিরা তাদের দেশে দেশে আলোচনা করেছেন। অতিথিদের সম্মান রাখতেই তারা খেলার সিদ্ধান্ত নিয়েছেন। সব মিলিয়ে আরও একবার জটিল পরিস্থিতি সাবলীলভাবেই সামলে দিল জয় শাহের ক্রিকেট বোর্ড। - - - - - -Sponsored

Sponsored

Sponsored













