বেবি লিগে চ্যাম্পিয়ন পল্লীশ্রী, নতুন প্রতিভাদের উৎসাহ দিলেন বোর্ড সভাপতি

বেবি লিগে চ্যাম্পিয়ন পল্লীশ্রী, নতুন প্রতিভাদের উৎসাহিত করলেন বোর্ড সভাপতি
Sponsored

নতুন প্রতিভা তুলে আনতে
এনসিসির (NCC) উদ্যোগে শুরু হয়েছিল বেবি লিগ(Baby League) , বুধবার এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হল। বাংলার তরুণ প্রতিভাদের উৎসাহিত করে গেলেন বিসিসিআই (BCCI) সভাপতি মিঠুন মানহাস।। মেনল্যান্ড সম্বরণ অ্যাকাডেমির সহায়তায় এনসিসি বেবি লিগে নজর কাড়লো একাধিক নতুন মুখ। বুধবার টুর্নামেন্টের ফাইনালে ৭৩ রানে পাটুলি ক্রিকেট অ্যাকাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হল পল্লীশ্রী।
এ দিন বেবি লিগের(Baby League) ফাইনালে বোর্ড সভাপতি মিঠুন মানহাস ছাড়াও উপস্থিত ছিলেন ঝুলন গোস্বামী, মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদার, সুজন মুখোপাধ্যায়, গার্গী বন্দ্যোপাধ্যায়ের মতো দিকপাল ক্রিকেট-ব্যক্তিত্বরা।
মিঠুন মানহাস বলেন, ‘‘এই বেবি লিগকে অবশ্যই স্মরণীয় উদ্যোগ বলতে হবে। এত ছোট-ছোট বয়সে ক্রিকেটাররা চাপ শুষে নিচ্ছে, নিয়ে ম্যাচ খেলছে! পুরোটাই বিস্মিত করার মতো। আপনারা দেখেছেন, প্রত্যেক ক্রিকেটার কী অসম্ভব প্যাশনেট ছিল আজ। আমি অভিষেক ডালমিয়াকে অভিনন্দন জানাচ্ছি, এ রকম এক টুর্নামেন্টের আয়োজনের জন্য। দারুণ কাজ করেছে অভিষেক।’’
প্রাক্তন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া ‘এনসিসি বেবি লিগ ক্রিকেট টুর্নামেন্ট’ প্রসঙ্গে বলেন, ‘‘টুর্নামেন্টটা সত্যি খুব ভালো হয়েছে। সবচেয়ে বড় কথা, ভালো ক্রিকেট হয়েছে। বাচ্চারা উপভোগ করেছে, মনপ্রাণ দিয়ে খেলেছে। আমাদের বেবি লিগ আয়োজনের উদ্দেশ্য ছিল, শিশু ক্রিকেটারদের নিজ-প্রতিভা প্রদর্শনের একটা মঞ্চ তৈরি করে দেওয়া। ভালো লাগছে দেখে যে, ওরা সেই মঞ্চকে সঠিক ভাবে ব্যবহার করেছে। "
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভে কল্যাণ
Just now

২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী
Just now

অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আর্জি খারিজ, রাজ্যকে কী নির্দেশ আদালতের
Just now

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
2h ago

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
3h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
18h ago





