বিজেপির অনুষ্ঠানে হেনস্থা শিল্পীদের! স্যোশাল মিডিয়া লাইভে ক্ষোভ উগরে দিল ‘পাঁচফোড়ন'

দুর্গাপুরের বিজেপির ‘কমল মেলা’য় একটি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে চরম অপমানের অভিযোগ তুলল বাংলার জনপ্রিয় ব্যান্ড ‘পাঁচফোড়ন’ (Panchforon Band)। নির্ধারিত সময়ে অনুষ্ঠানস্থলে পৌঁছেও মঞ্চে ওঠার সুযোগ পাননি শিল্পীরা। শেষ পর্যন্ত অনুষ্ঠান বাতিল করে ফিরে যেতে বাধ্য হন তাঁরা। ঘটনার পরে ফেসবুক লাইভে (Facebook Live) নিজেদের অভিজ্ঞতার জানিয়ে ক্ষোভ উগরে দিলেন ব্যান্ডের সদস্যরা।
Sponsored

বুধবার সন্ধেয় দুর্গাপুর ইস্পাত নগরীর রাজীব গান্ধী স্মারক ময়দানে কমল মেলার মঞ্চে ‘পাঁচফোড়ন’-এর পারফর্ম করার কথা ছিল। অভিযোগ, সন্ধ্যায় অনুষ্ঠানস্থলে পৌঁছনোর পরেও শিল্পীদের গ্রিনরুমে ঢুকতে দেওয়া হয়নি। এমনকী, জল বা চায়ের ব্যবস্থাও ছিল না। দীর্ঘ সময় গাড়িতেই বসে থাকতে হয় তাঁদের। রাত প্রায় ১০টা পর্যন্ত অপেক্ষার পর অনুষ্ঠান না করেই ফিরে যান ব্যান্ডের সদস্যরা। আরও পড়ুন: সামসেরগঞ্জে শ্যুটআউট! খুন হলেন যুব হোটেল মালিক
Sponsored

এরপর ব্যান্ডের প্রধান গায়িকা অমৃতা মুখোপাধ্যায় ফেসবুক লাইভে জানান, উদ্যোক্তাদের তরফে অনুষ্ঠানের প্রস্তাব এলেও কোনও অগ্রিম পারিশ্রমিক দেওয়া হয়নি। বুধবার সকালেই হঠাৎ করে সন্ধের অনুষ্ঠানের কথা জানানো হয়। তাঁরা রাজি হয়েছিলেন ঠিকই, কিন্তু সেখানে গিয়ে যে পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তা কল্পনাও করেননি।
Sponsored

অমৃতার অভিযোগ, উদ্যোক্তাদের একাংশ জানিয়েছিলেন— সেদিন কোনও ব্যান্ডের অনুষ্ঠান রয়েছে, সেটাই নাকি তাঁরা জানতেন না। তিনি আরও বলেন, এটি যে রাজনৈতিক দলের অনুষ্ঠান, আগে জানলে তাঁরা কখনও অংশ নিতেন না। তাঁর কথায়, এই ঘটনায় তাঁরা ভীষণভাবে অপমানিত ও অসম্মানিত বোধ করেছেন।
Sponsored

ব্যান্ডের আর এক সদস্য বিজেপির নাম না করেই তীব্র সমালোচনা করেন। তিনি জানান, প্রয়োজনে তাঁরা পুলিশের কাছে অভিযোগ জানাতে পারেন। পাশাপাশি ভবিষ্যতে অন্য শিল্পীদেরও এ ধরনের অনুষ্ঠানে অংশ নেওয়ার আগে সতর্ক থাকার আবেদন জানান। তাঁর অভিযোগ, বাংলার শিল্প ও সংস্কৃতির প্রতি এই রাজনৈতিক দলের কোনও সম্মান নেই।
Sponsored

এদিকে ঘটনার পর দায় এড়ানোর চেষ্টা করেছেন মেলার সঙ্গে যুক্ত বিজেপি নেতৃত্ব। বিজেপির জেলা সহ-সভাপতি মনীষা শিকদার জানান, তিনি শুধু ব্যান্ডের সঙ্গে মেলা কমিটির যোগাযোগ করিয়ে দিয়েছিলেন। এর পর কী হয়েছে, তা তাঁর জানা নেই। তবে বিষয়টিকে ‘লজ্জাজনক’ বলে উল্লেখ করে ব্যক্তিগতভাবে শিল্পীদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
Sponsored

মেলার আহ্বায়ক কুন্দন সাউয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ‘মিটিংয়ে ব্যস্ত’ বলে ফোন কেটে দেন। অন্যদিকে, বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই দাবি করেন, গোটা ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দুর্গাপুরবাসীদের বক্তব্য, ডেকে এনে শিল্পীদের অপমান করা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়।
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
12h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
12h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
13h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
13h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
13h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
13h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
14h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
15h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
16h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
16h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
16h ago
