Site Logo

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ পরমব্রত

EBBS DESK·
FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ পরমব্রত

FIR খারিজের আবেদন জানিয়ে এবার হাই কোর্টের দ্বারস্থ হলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattipadhyay)। টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেতা-পরিচালক ভোট পরবর্তী হিংসায় উস্কানিমূলক মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে এই অভিযোগে দায়ের হয়। সেই এফআইআর খারিজের আবেদন জানিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। তিনি গড়িয়াহাট থানায় তাঁর বিরুদ্ধে এই মামলার আইনি গ্রহণযোগ্যতাকে চ্যালেঞ্জ করে আদালতের গরমের ছুটির অবকাশকালীন বেঞ্চে আবেদন জানিয়েছেন। ২৯ মে বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।

Sponsored

Sranchi In Article

প্রসঙ্গত, ২০২১ এর বিধানসভা নির্বাচনের পরে নিজের সোশ্যাল হ্যান্ডেলে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়ের দু’টি মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছিল। ২০২১ এর ২ মে নির্বাচনের ফল প্রকাশের দিন একটি পোস্ট করে পরমব্রত লিখেছিলেন, ‘আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক’। সেই পোস্টে সহমত পোষণ করেন স্বস্তিকা। এত বছর পর রাজ্যে পালাবদলের পর সেই বিতর্কিত মন্তব্যকে টার্গেট করে ভোট পরবর্তী হিংসার ঘটনার অভিযোগ তোলেন আইনজীবী জয়দীপ সেন নামে এক ব্যক্তি।

এই মন্তব্য রাজ্যের শান্তিপূর্ণ পরিবেশকে উত্তপ্ত করেছিল বলে অভিযোগ করে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেছিলেন তিনি। পুলিশ (Police) সেটাকে জামিন অযোগ্য ধারায় ভারতীয় দণ্ডবিধির ১০৯(প্ররোচনা) ও ১৫৩এ (ঘৃনা ছড়ানো) ধারায় FIR দায়ের করে। সেই মামলায় পরমব্রত এবং স্বস্তিকাকে তলব করা হয় কিন্তু স্বস্তিকা থানায় হাজিরা দেন। পরমব্রত তলব এড়িয়ে যান। এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি।

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →