Site Logo

সংসদে 'বিশ্বাসঘাতক' তরজা রাহুল-বিট্টুর: ধর্মীয় রঙ লাগানোর চেষ্টা বিজেপির

EBBS Desk·
সংসদে 'বিশ্বাসঘাতক' তরজা রাহুল-বিট্টুর: ধর্মীয় রঙ লাগানোর চেষ্টা বিজেপির

দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সাংসদকে সংসদ চত্বরে দাঁড়িয়ে 'বিশ্বাসঘাতক' তকমা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi)। পাল্টা বিরোধী দলনেতাকে 'দেশের বিশ্বাসঘাতক' বলতেও ছাড়েননি বিজেপি সাংসদ রভনিত সিং বিট্টু (Ravneet Singh Bittu)। এবার এই ঘটনায় বিট্টুর শিখধর্মকে টেনে এনে ধর্মীয় রাজনীতি চালিয়ে কংগ্রেসকে কোণঠাসা করার চেষ্টা বিজেপির। যদিও বিজেপির ঠুনকো রাজনীতি নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি কংগ্রেস।

Sponsored

Sranchi In Article

সংসদের বাজেট অধিবেশনে প্রথম থেকেই চাপে বিজেপির মোদি সরকার একদিকে এসআইআর (SIR) নিয়ে সরব বিরোধীরা। অন্যদিকে ভারত-চীন সম্পর্ক নিয়ে যে মিথ্যে তথ্য মোদি সরকার পেশ করছে তার পর্দা খুলে দিয়েছেন বিরোধী দলনেতা (LoP) রাহুল গান্ধী। ফলে তাঁকে ঠেকাতে সংসদে তাঁর বক্তৃতা বন্ধ করেছে মোদি সরকার। প্রতিবাদে বুধবার সকাল থেকে সংসদের (Parliament) বাইরে বিক্ষোভ দেখান কংগ্রেস সাংসদরা।

Sponsored

Merlin In Article

কংগ্রেসের বিক্ষোভ চলাকালীন বিজেপি সাংসদ রবনীত সিং বিট্টু (Ravneet Singh) এখানে এসে পৌঁছাতেই রাহুল গান্ধী (Rahul Gandhi) তাঁকে দেখিয়ে উক্তি করেন, ওই দেখো বিশ্বাসঘাতক (traitor) চলে এসেছে। হাত মেলানোর জন্য তিনি হাত বাড়িয়ে দেন। কিন্তু রাহুলের বক্তব্য শুনে হাত গুটিয়ে নেন বিট্টু। বলতে থাকেন, আপনি দেশের বিশ্বাসঘাতক।

Sponsored

Shyam Sundar In Article

২০২৪ সালে লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) ঠিক আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন কংগ্রেসের তৎকালীন রাজ্যসভার সাংসদ বিট্টু। ২০২১ সালে কংগ্রেস কিছুদিনের জন্য তাঁকে লোকসভার বিরোধী দলনেতার সম্মানও দিয়েছিল। তারপরেও ঠিক নির্বাচন ঘোষণা আগে তিনি দলবদল করেন। কার্যত বিট্টুর দলবদলের দিল্লিতে ভয়ংকরভাবে পরাজয়ের সম্মুখীন হয় কংগ্রেস। সেই ইতিহাস মনে করেই বুধবার তাঁকে সংসদে বিশ্বাসঘাতক দাবি করেন বিরোধী দলনেতা।

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

এরপরই বিজেপি দাবি করে বিট্টুকে বিশ্বাসঘাতক দাবি করে কংগ্রেস শিখ সম্প্রদায়কে অপমান করেছে। বুধবার বিজেপির একটি দল বিরোধী দলনেতার বাড়ির সামনে বিক্ষোভ দেখায়। যদিও যে সময় বিট্টুকে বিশ্বাসঘাতক দাবি করেন রাহুল, সেই সময়ই তার সঙ্গে কংগ্রেসের শিখ সাংসদরাও উপস্থিত ছিলেন। এবং তাঁরাও একইভাবে বিট্টুর বিরুদ্ধে স্লোগান তুলেছিলেন।

Sponsored

Probe In Article

-

-

-

-

Related Articles

More from শিরোনাম

View All →