Site Logo

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

EBBS Desk·
আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে সতর্ক করেছিলেন প্রধানমন্ত্রী, এবার আশঙ্কা সত্যি করে পেট্রোল ও ডিজেল দুটোই ফের মহার্ঘ হল। এক ধাক্কায় লিটার প্রতি তিন টাকা দাম বাড়লো দুই জ্বালানিরই। শুক্রবার থেকেই কার্যকর নতুন দাম।

Sponsored

Sranchi In Article

কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম বেড়ে ১০৮ টাকা ৭৪ পয়সা ও ডিজেলের দাম ৯৫ টাকা ১৩ পয়সা হয়েছে। মুম্বই এবং চেন্নাইয়ে পেট্রোলের দাম যথাক্রমে ১০৬. ৬৮ টাকা এবং ১০৩.৬৭ টাকা। ডিজেলের বর্ধিত দাম মুম্বইতে ৯৩ টাকা ১৪ পয়সা হয়েছে। চেন্নাইয়ে এই দাম ৯৫ টাকা ২৫ পয়সা। দেশের রাজধানীতে এক লিটার পেট্রোলের দাম ৯৪ টাকা ৭৭ পয়সা থেকে বেড়ে ৯৭ টাকা ৭৭ পয়সা হল। দিল্লিতে ডিজেলের নতুন দাম ৯০.৬৭ টাকা। সিএনজি-র দামও বেড়েছে। দিল্লিতে কেজি প্রতি সিএনজি-র দাম ছিল ৮৫ টাকা। তা বেড়ে এবার ৮৭ টাকা হয়েছে।

-

-

-

-

-

-

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →