Site Logo

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

EBBS Desk·
দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার পেট্রোল ও ডিজেলের দাম বাড়ল। শনিবার সকাল থেকে কলকাতায় (Kolkata) প্রতি লিটার পেট্রোলের দাম বেড়েছে ৯৪ পয়সা। অর্থাৎ ১ লিটার পেট্রোল কিনতে আজ থেকে খরচ হবে ১১০. ৬৪ টাকা। পাশাপাশি ৯৫ পয়সা বৃদ্ধি পেয়ে লিটার প্রতি ডিজেলের দাম হল ৯৭.০২ টাকা।

Sponsored

Sranchi In Article

গত ১৫ মে সারা দেশে পেট্রোলের দাম এক ধাক্কায় লিটার প্রতি তিন টাকা বেড়ে গিয়েছিল। তারপর ১৯ মে (মঙ্গলবার) ফের দাম বাড়ে। এরপর শনিবার ফের দাম বাড়ল। অর্থাৎ হিসেব করে দেখা যায় গত ১০ দিনে প্রায় পাঁচ টাকার বেশি দাম বেড়েছে জ্বালানির। এদিন সকালে দেশের রাজধানীতে প্রতি লিটার পেট্রোলের দাম ৮৭ পয়সা করে বেড়ে গিয়েছে। ডিজেলের দাম বেড়েছে ১ লিটারে ৯১ পয়সা করে। অর্থাৎ দিল্লিতে লিটার প্রতি পেট্রোল-ডিজেলের দাম যথাক্রমে ৯৯.৫১ টাকা ও ৯২.৪৯ টাকা হল। পশ্চিম এশিয়ায় সঙ্কটের আবহে দেশবাসীকে জ্বালানি সাশ্রয়ের বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পাঁচ রাজ্যের নির্বাচনের সময় জ্বালানির দাম না বাড়ানো হলেও ভোট মিটতেই মধ্যবিত্তের পকেটে টান। পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির অর্থ সামগ্রিকভাবে বিভিন্ন গণপরিবহনের ভাড়া বাড়তে চলেছে। অর্থাৎ ভোগান্তির শিকার হতে হবে আমজনতাকে।

-

-

-

-

-

-

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →