সাফল্যের উত্তরাধিকার ধরে রেখে খুশি আয়ূষরা, শুভেচ্ছা কোহলি-মোদি থেকে রাষ্ট্রপতির

ষষ্ঠবার যুব বিশ্বকাপ ( U-19 World Cup)চ্যাম্পিয়ন ভারত(India)। বিরাট কোহলি, শুভমান গিলদের উত্তারাধিকার ধরে রাখলেন বৈভব সূর্যবংশী, আয়ূশ মাত্রেরা। উচ্ছাসের সাগরে ভাসতে চ্যাম্পিয়ন দলের সদস্যার। বিসিসিআই থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় দলসকে।
Sponsored

ট্রফি জয়ের পর ভারতের যুব দলের অধিনায়ক আয়ুষ মাত্রে বলেন, “আমরা চেয়েছিলাম উত্তরাধিকার ধরে রাখতে। রোহিত শর্মা বিশ্বকাপ জিতেছেন। হরমনপ্রীত কৌররা জিতেছেন। এ বার আমরা জিতলাম।”
ভারতীয় দলে বাংলার কোনও ক্রিকেটার না থাকলেও আছেন মুম্বইয়ের প্রবাসী বাঙালি অভিজ্ঞান কুণ্ডু। মঙ্গলবার থেকে তাঁর পরীক্ষা শুরু হবে। কাপ জয়ের পর অভিজ্ঞান বলেন, “কখনও সখনও চাপ হচ্ছিল। কারণ ইংল্যান্ডের ব্যাটিংও বেশ শক্তিশালী। আমরা চাইছিলাম ধৈর্য ধরে রাখতে। আমাদের বোলাররা খুব ভালো বল করেছেন। খুব সুন্দর লাইন এবং লেংথে বল করে গিয়েছে। অসাধারণ খেলেছে সকলে।”
ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে বিরাট কোহলি লিখেছেন, “আরও এক বার বিশ্বকাপ( U-19 World Cup )হাতে তোলার জন্য অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলকে অনেক শুভেচ্ছা। বয়সভিত্তিক ক্রিকেট এবং তার বাইরে আমাদের শাসন চলছেই। গোটা দল এবং সাপোর্ট স্টাফেদের কুর্নিশ।”
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, রেকর্ড ষষ্ঠবারের মতো আইসিসি পুরুষদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২৬ জয়ের জন্য টিম ইন্ডিয়াকে আন্তরিক অভিনন্দন! পুরো টুর্নামেন্ট জুড়ে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়ে দেশকে গর্বিত করেছে। আমি প্রতিভাবান তরুণ খেলোয়াড়দের উজ্জ্বল ভবিষ্যৎ-র সাফল্য কামনা করি। আমি নিশ্চিত যে ভারতীয় ক্রিকেট আরও শক্তিশালী হবে।
মোদি লিখেছেন, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতায় দলের জন্য গর্বিত আমরা, দলটি টুর্নামেন্ট জুড়ে খুব ভালো খেলেছে, ব্যতিক্রমী দক্ষতা প্রদর্শন করেছে। এই জয় অনেক তরুণ ক্রীড়াবিদকে অনুপ্রাণিত করবে।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
2h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
5h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
7h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
9h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
12h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
