Site Logo

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

EBBS Desk·
সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি সূচি অনুযায়ী, রবিবার সকাল ৬টা ২৫ মিনিটে কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day Program) অনুষ্ঠানের ভেন্যুতে পৌঁছবেন তিনি। সেখানে যোগাভ্যাস ও সংশ্লিষ্ট অনুষ্ঠানে শেষে সকাল ৭টা ৫০ মিনিটে সেখান থেকে বেরিয়ে লোকভবনে (Lok Bhawan) যাবেন।এরপর সকাল ৯টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী পৌঁছবেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরের (Syama Prasad Mookerjee Port) কর্মসূচিতে। সেখানে ভারতীয় নৌসেনার তিনটি স্বদেশে নির্মিত যুদ্ধজাহাজ আইএনএস দুনাগিরি (INS Dunagiri), আইএনএস সংশোধক (INS Sanshodhak) এবং আইএনএস অগ্রয় (INS Agray) দেশের উদ্দেশ্যে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী।

Sponsored

Sranchi In Article

Sponsored

Merlin In Article

কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সে (Garden Reach Shipbuilders & Engineers) নির্মিত এই জাহাজগুলির ৭৫ শতাংশেরও বেশি উপাদান দেশীয় এবং নির্মাণ প্রক্রিয়ায় ২০০রও বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থা যুক্ত ছিল। এই কর্মসূচির মাধ্যমে আত্মনির্ভর ভারতের প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতারও একটি গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরা হবে।বন্দর এলাকার অনুষ্ঠান শেষ করে সকাল ১০টা ২০ মিনিটে সেখান থেকে বেরিয়ে যাবেন রেসকোর্সের দিকে। ১০টা ৩৫ মিনিটে কলকাতার RCTC হেলিপ্যাড থেকে তাঁর যাত্রা শুরু হবে। নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ১১টায় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর (NSCBI Airport) থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবেন মোদি।

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

:

Sponsored

Probe In Article

-

-

-

Related Articles

More from শিরোনাম

View All →