সাঁতরাগাছিতে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে শ্রীজাত, পুলিশকে কড়া ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর

অল্পের জন্য এক ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন জনপ্রিয় কবি ও পরিচালক শ্রীজাত বন্দ্যোপাধ্যায় (Srijato Banerjee)। মঙ্গলবার বিকেলে এক অনুষ্ঠান সেরে ফেরার পথে অন্য একটি গাড়ি এসে ধাক্কা মারে তাঁর গাড়িতে। গাড়িটি মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে গিয়েছে। তবে বড়সড় বিপদ হয়নি বলেই সূত্রের খবর। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ধর্মতলার ধর্নামঞ্চ থেকে পুলিশকে কড়া ব্যবস্থার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Sponsored

শ্রীজাতের স্ত্রী দূর্বা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মেদিনীপুর থেকে একটি শো শেষ করে ফিরছিলেন শ্রীজাত। সাঁতরাগাছির কাছে একটি গাড়ি পিছন থেকে এসে কবির গাড়িতে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় শ্রীজাতর গাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে। মঙ্গলবার এই আকস্মিক ঘটনার পর প্রথমে রটে গিয়েছিল যে শ্রীজাত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। তবে তাঁর অনুরাগীদের আশ্বস্ত করে স্ত্রী দূর্বা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, চরম উদ্বেগের কিছু ঘটেনি। শ্রীজাত বর্তমানে বাড়িতেই রয়েছেন এবং চিকিৎসকদের পরামর্শ মেনে তাঁর চিকিৎসা চলছে। দুর্ঘটনার জেরে তাঁর পেশিতে চোট লেগেছে, তবে তিনি আপাতত স্থিতিশীল। খবর পাওয়া মাত্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ফোন করে কবির শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। আরও পড়ুন: ধর্নামঞ্চে প্রতিবাদী গান পর্ণাভর: গলা মেলালেন তৃণমূল সভানেত্রী, আপ্লুত গায়ক
প্রসঙ্গত শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘মানবজমিন’ অবলম্বনে ছবি তৈরি করে চলচ্চিত্র পরিচালনায় হাতেখড়ি হয় তাঁর। দক্ষিণ ভারতীয় ব্লকবাস্টার ছবি ‘পুষ্পা’-র বাংলা সংস্করণের গান এবং সংলাপ লিখে তিনি বিপুল জনপ্রিয়তা পান শ্রীজাত।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
5h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
9h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
11h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
12h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
15h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
