Site Logo

২৪ ঘণ্টার মধ্যে ফের কালীঘাট থানার ওসি বদল! চামেলিকে সরিয়ে দায়িত্বে পোলেরহাট থানার অতিরিক্ত ওসি বলাই বাগ

EBBS DESK·
২৪ ঘণ্টার মধ্যে ফের কালীঘাট থানার ওসি বদল! চামেলিকে সরিয়ে দায়িত্বে পোলেরহাট থানার অতিরিক্ত ওসি বলাই বাগ

২৪ ঘণ্টার মধ্যে ফের কালীঘাট থানার ওসি বদল। শনিবারই উল্টোডাঙার মহিলা থানার ওসি চামেলি মুখোপাধ্যায়কে কালীঘাট থানার ওসিক দায়িত্ব দেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তি দেওয়া হয়। কিন্তু চামেলিকে আগের পদে ফিরিয়ে রবিবার কালীঘাট (Kalighat) থানার ওসি পদ আনা হল ভাঙড় ডিভিশনের পোলেরহাট থানার অতিরিক্ত ওসি বলাই বাগকে (Balai Bag)। তবে, কেন এই রদবদল তা জানা যায়নি।

Sponsored

Sranchi In Article

নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক কালীঘাট থানার ওসি বদল করা হচ্ছে। তৃণমূলের অভিযোগের প্রেক্ষিতে শনিবারই কালীঘাট থানার ওসি গৌতম দাসকে (Goutam Das) সাসপেন্ড করে লালবাজার (Lalbazar)। পুলিশের উর্দি পরে হাতে অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল তাক করা ছবি পোস্ট করেন গৌতম (Goutam Das)। নীচে ক‍্যাপশনে লেখেন ‘নতুন দায়িত্বের জন্য প্রস্তুত।’ সেই ছবি দিয়ে তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার (Jayprakash Majumder) মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়াল ও কলকাতার বর্তমান পুলিশ কমিশনার অজয় নন্দাকে চিঠি লিখে দৃষ্টি আকর্ষণ করেন। তার পরেই শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গৌতমকে সাসপেন্ড করা হয়। তাঁর জায়গায় কালীঘাটের নয়া ওসি করা হয় উল্টোডাঙার মহিলা থানার ওসি (OC) চামেলি মুখোপাধ্যায়কে।

কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে সেই নির্দেশ বদলে চামেলিকে আবার উল্টোডাঙা মহিলা থানার ওসি পদ ফিরিয়ে দেওয়া হয়। আর সেই জায়গায় কালীঘাট থানার ওসি হিসেবে আনা হল পোলেরহাট থানার অতিরিক্ত ওসি বলাই বাগকে (Balai Bag)।

-

-

-

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →