আমার গাড়ির কাছেও এসেছিল বাহিনী: বিস্ফোরক অভিযোগ মমতা, প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে তল্লাশি নয় কেন!

দমদম বিমানবন্দরে আমার গাড়ির কাছেও এসেছিল কেন্দ্রীয় বাহিনী-বুধবার ইসলামপুরে তৃণমূল প্রার্থীদের সমর্থনে সভা থেকে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গেরুয়া শিবিরকে নিশানা করে মমতা প্রশ্ন তোলেন, তৃণমূলের সব নেতার গাড়িতে তল্লাশি হলে প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে কেন তল্লাশি হবে না?
Sponsored

হাতে গোনা আর কয়েকদিনের মধ্যেই বাংলায় শুরু ভোট গ্রহণ। এই মুহূর্তে রাজ্যের আইনশৃঙ্খলার দায়িত্বে নির্বাচন কমিশন (Election Commission)। দায়িত্ব নিয়েই প্রথম থেকে একাধিকবার রাজ্যের পুলিশ-প্রশাসনের সর্বস্তরে রদবদল করেছে তারা। এই নিয়ে কমিশনকে নিশানা করেছে রাজ্যের শাসকদল। তৃণমূলের তরফে একটি হোয়াটর্স অ্যাপ চ্যাটের স্ক্রিন শট শেয়ার করে দাবি করা হয়, অভিষেক ও তাঁর পরিবারকে নিশানা করা হচ্ছে। এই নিয়ে এদিন কমিশনে নালিশও জানায় তৃণমূল। এদিন ইসলামপুরের জনসভা থেকে এই নিয়ে কমিশনকে তীব্র নিশানা করেন তৃণমূল সুপ্রিমো। বিস্ফোরক অভিযোগ তুলে মমতা বলেন, ”আজ দমদম বিমানবন্দরে আমার গাড়ির কাছেও এসেছিল কেন্দ্রীয় বাহিনী। আমি বললাম, চেক করো, আমি চাই চেক করো”
এর পরেই মোদি-শাহকে বিঁধে মমতার (Mamata Banerjee) প্রশ্ন, ”তৃণমূলের সমস্ত গাড়িতে তল্লাশি হলে কেন বিজেপি নেতাদের গাড়ি তল্লাশি হবে না? এভাবেই কি নির্বাচন চলবে?” তৃণমূল সভানেত্রীর অভিযোগ, ”কেন্দ্রীয় নেতাদের গাড়িতে টাকা আসে। সেন্ট্রাল ফোর্সের গাড়িতে কী কী আসে সব আমি জানি।”
গেরুয়া শিবিরকে কটাক্ষ করে মমতা বলেন, ”যদি সাহস থাকে প্রত্যেকদিন আমার গাড়িতে তল্লাশি চালাও। আজ যেভাবে দমদম বিমানবন্দরে তল্লাশিতে এসেছিল, তাতে আমি খুশি। বিজেপির মতো আমি চোর, ডাকাত নই। আমি রাজনীতি করি। সরকারের থেকে এক পয়সা স্যালারিও নিই না।”
বিজেপি টাকা বিলি করছে বলে অভিযোগ করে তৃণমূল সুপ্রিমো বলেন, ”এখন থেকে টাকা বিলি করছে। একটা কার্ডও বিলি করছে। সেখানে বলা হচ্ছে ভোটের পর টাকা দেওয়া হবে। বিজেপিকে বিশ্বাস করবেন না। বিহারে টাকা দিয়েছিল। এখন ফেরত চাইছে। আর যদি টাকা নেন, তাহলে ভোটের পর আপনাদের সব অ্যাকাউন্ট নিয়ে নেবে। ভোটের আগেই টাকা দেওয়ার সাহস কোথা থেকে পাচ্ছে? এটা আদর্শ নির্বাচন বিধি লঙ্ঘন। আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন করব যেন কার্ড বিলি অবিলম্বে বন্ধ হয়।”
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

এক ধাক্কায় কত বাড়ল সোনার দর! দেখে নিন এক নজরে
Just now

সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভে কল্যাণ
Just now

২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী
1h ago

অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আর্জি খারিজ, রাজ্যকে কী নির্দেশ আদালতের
1h ago

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
3h ago

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
3h ago
More from শিরোনাম
View All →
টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
19h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
22h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
1d ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
1d ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago
