সোনারপুর, বিমানবন্দরে মুখ পুড়েছে: ভবানীভবনে অভিষেকের হাজিরায় সতর্ক পুলিশ

রাজ্যে পালাবদলের পরে আইন শৃঙ্খলা নিয়ে যে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দিচ্ছেন প্রতিদিন, আদতে তা রক্ষা করতে তৎপরতা এখনও দেখাতে পারেনি রাজ্য পুলিশ (West Bengal Police) এখনও পর্যন্ত। তার প্রমাণ মিলেছে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর সোনারপুর ও বিমানবন্দরে বিক্ষুব্ধ ও হামলাকারীদের চড়াও হওয়ার ঘটনায়। এই দুই জায়গায় পুলিশের মুখ পোড়ার পর রবিবার ভবানীভবনে জিজ্ঞাসাবাদ অভিষেককে। তার আগেই সিআইডি (CID) দফতরের বাইরে বিপুল জমায়েত দেখা যায়। কিন্তু সেই জমায়েত থেকে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য পুলিশি তৎপরতা রবিবার দেখা চোখে পড়ার মতো দেখা যায় যখন সাংসদ ভবানীভবনে প্রবেশ করেন।
Sponsored

বিধানসভায় সই-জাল কাণ্ডে তিনবার হাজিরা এড়িয়ে যাওয়ার পর আদালতের নির্দেশে এই নিয়ে দ্বিতীয়বার ভবানী ভবনে উপস্থিত হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গত ১১ জুন সন্ধ্যায় সিআইডি (CID)তদন্তের মুখোমুখি হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সূত্রের খবর রেজোলিউশন বুক সংক্রান্ত সন্তোষজনক তথ্য না মেলায় ফের রবিবার তাঁকে ডাকা হয়। সেই মতোই সকাল ১১ টা ৪৩ মিনিট নাগাদ ভবানী ভবনের রিসেপশনের কাছে পৌঁছে যান অভিষেক। প্রায় ৭ মিনিট ধরে রিসেপশন রুমে অফিসিয়াল ফর্মালিটি শেষ করার পর ভেতরে প্রবেশ করেন তিনি। তাঁর গাড়ি VIP জনের বাইরে রয়েছে বলে জানা গিয়েছে। একই মামলায় এদিন দুপুরে তলব করা হয়েছে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে (Beleghata TMC MLA Kunal Ghosh)। বিকেল তিনটে নাগাদ তিনি যাবেন বলে জানা গিয়েছে। দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও মনে করা হচ্ছে। যদিও সিআইডির তরফে এই নিয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।
গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) অভিষেককে একুশ দিনের রক্ষাকবচ দেওয়ার পাশাপাশি তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেয়। তারপরই দেখা যায় দিল্লি থেকে বিকেল চারটে নাগাদ ফিরে সন্ধে ছটা বাজার ১১ মিনিট আগেই ভবানী ভবনে (Bhawani Bhawan) পৌঁছে যান অভিষেক। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেদিন রাতেই নোটিশ ধরিয়ে বলা হয় রবিবার হাজিরা দিতে হবে। বিধায়কদের মধ্যে কুণাল ঘোষ এবং মদন মিত্রকেও (Madan Mitra) তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। বেলেঘাটার বিধায়ক অবশ্য আগেই জানিয়েছেন যে তিনি তদন্তে সর্বদা সহযোগিতা করতে প্রস্তুত। এর আগেও কুণালের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন সিআইডি আধিকারিকরা। কিন্তু অভিষেকের তরফ থেকে বারবার অসহযোগিতার অভিযোগ তুলেছেন তদন্তকারীরা। বেলা সাড়ে বারোটা থেকে সাংসদকে জিজ্ঞাসাবাদ করা শুরু হবে বলে সূত্রের খবর।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
Just now

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
1h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
4h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
17h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
17h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
17h ago
More from শিরোনাম
View All →
সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
18h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
18h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
18h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
19h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
20h ago
