Site Logo

আগ্রহী নয় দূরদর্শন, ভারতে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে জারি জটিলতা

EBBS Desk·
আগ্রহী নয় দূরদর্শন, ভারতে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে জারি জটিলতা

ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup )শুরু হতে বাকি মাত্র কয়েক সপ্তাহ। কিন্তু ভারতে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে জটিলতা অব্যাহত। কোনও বেসরকারী সংস্থা এমনকি দূরদর্শনও (Doordarshan) আগ্রহী নয় ভারতে বিশ্বকাপ সম্প্রচারের জন্য। ফলে অনিশ্চয়তার মধ্যে ভারতীয় ফুটবলপ্রেমীরা।

Sponsored

Sranchi In Article

ভারতীয় ফুটবল দর্শকদের বিপুল সংখ্যার কথা মাথায় রাখলে এই অচলাবস্তা সত্যিই অভাবনীয়। এর আগে কাতার বিশ্বকাপের ভারত থেকে ফিফার ডিজিটাল ও টেলিভিশন প্ল্যাটফর্মগুলোতে প্রায় ৭৪.৫ কোটি ইন্টারঅ্যাকশন বা ভিউয়ারশিপ তৈরি হয়েছিল, যা বিশ্বজুড়ে অন্যতম সর্বোচ্চ।

এত বড় বাজার থাকা সত্ত্বেও আসন্ন বিশ্বকাপের (FIFA World Cup )জন্য ভারতের কোনও বেসরকারি বা সরকারি সংস্থা আগ্রহ দেখায়নি, এবার হাত তুলে নিল দূরদর্শনও (Doordarshan)। গোটা বিষয়টি নিয়ে মামলা হয়।এই পরিস্থিতিতে বিষয়টি পৌঁছে যায় দিল্লি হাই কোর্টে। আদালতে একটি জনস্বার্থমূলক আবেদন জমা পড়ে, যেখানে দাবি করা হয়— দেশের সাধারণ দর্শকদের কথা মাথায় রেখে ফিফা ফুটবল বিশ্বকাপ-এর গুরুত্বপূর্ণ ম্যাচগুলি যেন সরকারি সম্প্রচার মাধ্যম দূরদর্শনের মাধ্যমে দেখানো হয়।

আবেদনকারীর বক্তব্য, স্পোর্টস ব্রডকাস্টিং রাইটস আইন, ২০০৭ অনুযায়ী ফিফা বিশ্বকাপকে ইতিমধ্যেই ‘জাতীয় গুরুত্বসম্পন্ন ক্রীড়া ইভেন্ট’ হিসেবে ঘোষণা করা হয়েছে। ফলে এই টুর্নামেন্ট সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায় রয়েছে কেন্দ্রীয় সরকার এবং প্রসার ভারতীর উপরে। পিটিশনে ভারতের বিশাল ফ্যানবেসের কথাও উল্লেখ করা হয়েছে।

দিল্লি হাই কোর্টের কাছে তারা জানিয়ে দিয়েছে, ফিফা বিশ্বকাপ সম্প্রচার করতে প্রসার ভারতী দায়বদ্ধ নয়। তবে বিশ্বকাপ যে দূরদর্শনে সম্প্রচারিত হবে না, সেকথাও স্পষ্ট করে বলা হয়নি। সরকার হস্তক্ষেপ না করলে ভারতীয় ফুটবল প্রেমীদের জন্য বিশ্বকাপ সরাসরি দেখা কঠিন হবে।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →