সুপ্রিম কোর্টের নির্দেশেও অধরা! দত্তাবাদে স্বর্ণব্যবসায়ী খুনে চার্জশিটে নাম নেই অপসারিত বিডিওর

সুপ্রিম কোর্ট (Supreme Court) আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল, বেঁধে দিয়েছিল সময়সীমাও। তবু এখনও বেপাত্তা রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন। সল্টলেকের দত্তাবাদে স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যাকে অপহরণ ও খুনের মামলায় অভিযুক্ত এই প্রাক্তন বিডিওকে গত ২৩ জানুয়ারির মধ্যে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। কিন্তু নির্দেশের পর থেকেই রহস্যজনক ভাবে গা ঢাকা দিয়েছেন তিনি।
Sponsored

কিন্তু বিতর্কের সূত্রপাত চার্জশিট নিয়ে। জানা গিয়েছে, বিধাননগর আদালতে স্বর্ণব্যবসায়ী খুনের ঘটনায় চার্জশিট জমা দিলেও, তাতে আশ্চর্যজনক ভাবে নাম নেই প্রশান্ত বর্মনের। আর তাতেই প্রশ্নের মুখে পড়েছে তদন্তের নিরপেক্ষতা ও পুলিশের ভূমিকা। নিহত স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যার পরিবারের অভিযোগ, এই খুনে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত ছিলেন রাজগঞ্জের তৎকালীন বিডিও প্রশান্ত বর্মন। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু হয়। তদন্তে নেমে পুলিশ খুনের ঘটনায় বিডিওর যোগ থাকার একাধিক তথ্য হাতে পেয়েছিল বলেও দাবি। এমনকী ঘটনার দিন এলাকার সিসিটিভি ফুটেজে প্রশান্ত বর্মনকে দেখা গিয়েছে বলে অভিযোগ ওঠে। আরও পড়ুন: জন্ম শংসাপত্রে ‘বেনিয়মে’ কড়া পদক্ষেপ কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের
তদন্তের সূত্র ধরে প্রশান্ত বর্মনের ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। কিন্তু মূল অভিযুক্ত বলে যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই প্রশান্ত বর্মনের নাগাল পেতেই হিমশিম খাচ্ছে তদন্তকারীরা। এর আগে সমস্ত অভিযোগ অস্বীকার করে বারাসত আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন প্রশান্ত বর্মন। সেই আবেদন মঞ্জুরও হয়। কিন্তু পরবর্তী সময়ে শীর্ষ আদালতের নির্দেশের পরও তাঁর আত্মসমর্পণ না করা এবং চার্জশিটে নাম না থাকায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
1h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
4h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
7h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
8h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
11h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
