কেন্দ্রীয় সরকার পেট্রোলের সাথে ২০ শতাংশ ইথানল মিশিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার বাধ্যতামূলক করার পর দেশজুড়ে E20 নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। এই আবহে সাধারণ পেট্রোলের (Petrol) পরিবর্তে চড়া দামে প্রিমিয়াম পেট্রোল কিনতে হচ্ছে বাইক চালকদের। জ্বালানির খরচ বৃদ্ধিতে বিরক্ত আমজনতা। ই-২০ (২০ শতাংশ ইথানল মেশানো) পেট্রোল চালু হওয়ার পর থেকেই অনেক গাড়ির মালিকদের মধ্যে ইঞ্জিনের (Engine) ক্ষতি বা মাইলেজ (Mileage) কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সেই কারণেই অনেকেই এখন সাধারণ পেট্রোলের বদলে চড়া দামের এক্সপি১০০ (XP100) পেট্রোল ব্যবহার করছেন। তাঁদের দাবি, এই প্রিমিয়াম পেট্রোলে সাধারণ ই-২০ পেট্রোলের তুলনায় ইথানলের পরিমাণ কম থাকে বা থাকে না, তাই ইঞ্জিনের জন্য তুলনামূলকভাবে নিরাপদ বলে মনে করছেন তাঁরা।

ফলে গাড়ির ইঞ্জিন ভালো রাখতে এখন অনেককেই বাধ্য হয়ে চড়া দাম দিয়ে এই প্রিমিয়াম পেট্রোল কিনতে হচ্ছে। অর্থাৎ, ই-২০ পেট্রোল (E20 Petrol) নিয়ে উদ্বেগের জেরে সাধারণ মানুষের জ্বালানির খরচও আগের তুলনায় বেড়ে যাচ্ছে। অনেকের অভিযোগ, নিজের গাড়ি বাঁচাতে অতিরিক্ত টাকা খরচ করা ছাড়া আর কোনও উপায় থাকছে না। চলুন এবার দেখে নেওয়া যাক আজকে বিভিন্ন মহানগরগুলিতে পেট্রোল ডিজেলের দাম কত। 

বুধবার (৮ জুলাই, ২০২৬) কলকাতাসহ দেশের অধিকাংশ মহানগরে আগের দিনের দামের তুলনায় আজকের দাম সামান্য উঠানামা করেছে। কলকাতায় (Kolkata) প্রতি লিটার পেট্রোলের দাম ১১৩.৫১ টাকা এবং ডিজেলের দাম ৯৯.৮২ টাকা। মুম্বইয়ে পেট্রোল ১১১.২১ টাকা ও ডিজেল ৯৭.৮৩ টাকা। দিল্লিতে (Delhi) পেট্রোলের দাম ১০২.১২ টাকা এবং ডিজেলের দাম ৯৫.২০ টাকা। বেঙ্গালুরুতে (Bengaluru) পেট্রোল ১০২.৯৬ টাকা, ডিজেল ৯৮.৮০ টাকা। চেন্নাইয়ে (Chennai) প্রতি লিটার পেট্রোলের দাম ১০৭.৭৬ টাকা এবং ডিজেলের দাম ৯৯.৫৫ টাকা রয়েছে।

তবে সাধারণ পেট্রোলের তুলনায় এক্সপি (XP) জ্বালানির দাম অনেকটাই বেশি। কলকাতা, দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু ও চেন্নাই এই সব শহরেই এক্সপি১০০ পেট্রোলের দাম প্রতি লিটার প্রায় ১৬০ টাকার কাছাকাছি। ফলে ইঞ্জিনের সুরক্ষার কথা ভেবে যারা এই প্রিমিয়াম জ্বালানি ব্যবহার করছেন, তাঁদের মাসিক জ্বালানি খরচ সাধারণ পেট্রোল ব্যবহারকারীদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাচ্ছে।