তোলাবাজি, জমিদখল-সহ একাধিক অভিযোগ! বহিষ্কৃত বিধায়ক সন্দীপনের বিরুদ্ধে থানায় নালিশ প্রিয়াঙ্কার

সকালে বিক্ষোভ প্রদর্শনের পরে তৃণমূলের (TMC) বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার (Sandipan Saha) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি (BJP) নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। এন্টালির বিধায়কের বিরুদ্ধে তোলাবাজি, অর্থ পাচার, জোর করে জমিদখল-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের করেন পেশায় আইনজীবী প্রিয়াঙ্কা।
Sponsored

এদিন সকালে সন্দীপন সাহা এবং তাঁর বাবা এন্টালির প্রবীণ প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহার বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ তুলে এন্টালির বাসিন্দাদের নিয়ে পথে নামেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। তাঁকে হারিয়েই এবার তৃণমূলের টিকিটে বিধায়ক হন সন্দীপন। কিন্তু দলবিরোধী কাজের জন্যে ইতিমধ্যেই তাঁকে বহিষ্কার করেছে তৃণমূল। এর আগের সন্দীপনের বিজেপি-যোগের চেষ্টা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন প্রিয়াঙ্কা। এবার সরাসরি পথে নেমে বাবা-ছেলের দুর্নীতির অভিযোগে সরব হন তিনি।
এদিন সকালে রামলীলা পার্ক থেকে মিছিল শুরু হয়ে জানবাজার পর্যন্ত যায়। এরপরই স্বর্ণকমল সাহার বাড়ির বাইরে বিক্ষোভ দেখানো হয়। অভিযোগ, তৃণমূল বিধায়ক থাকাকালীন দুর্নীতি ও সিন্ডিকেট রাজ চালিয়েছিলেন স্বর্ণকমল সাহা। সেই দুর্নীতি ও তোলাবাজিতে অভিযুক্ত বর্তমান বিধায়ক, তাঁর ছেলে সন্দীপন সাহাও।
বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের অভিযোগ, যে সন্দীপন সাহা এখন দুদিন ধরে বিধানসভায় সাধু হওয়ার চেষ্টা চালাচ্ছেন। যেখানে জনতাকে তিনি লুট করেছেন, এখন তিনি কেমন সাধু হয়েছেন, সেটাই দেখতে এসেছেন এখানকার সাধারণ মানুষ। ভয়ে এই নেতারা এখন এন্টালিতে আসতেই পারছেন না। এখন তাই জনতা তাঁদের সঙ্গে দেখা করতে এসেছেন।
প্রিয়াঙ্কা অভিযোগ করেন, এঁরা সব লুটেরা। এঁরা সাধারণ কৃষকদের ১ লক্ষ টাকা পর্যন্ত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপর জমি দখলের পরে অর্ধেক মানুষকে কোনও টাকাই দেওয়া হয়নি। বলা হচ্ছে ১ লক্ষের বদলে ২৫ হাজার টাকা দেওয়া হবে। যাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা একটা পয়সাও পাননি বলে জানান বিজেপি নেত্রী। সন্দীপন সাহা ও স্বর্ণকমল সাহা এদের সব জমি লুট করে নিয়েছে। এই বিষয়ে তিনি থানায় অভিযোগও দায়ের করেছেন। এন্টালির বিধায়কের বিরুদ্ধে তোলাবাজি, অর্থ পাচার, জোর করে জমিদখল-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের করেছেন প্রিয়াঙ্কা।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
1h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
4h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
5h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
8h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
21h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
21h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
22h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
22h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
22h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
22h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
23h ago
