Site Logo

ফের শুরু হতে চলেছে ‘সহজ কথা’

EBBS Desk·
ফের শুরু হতে চলেছে ‘সহজ কথা’

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunaday Banerjee) সঞ্চালনায় এই শোয়ের ছিল বিপুল জনপ্রিয়তা! কিন্তু ভাগ্যের পরিহাসে 'সহজ কথা' এতটাও সহজ থাকল না। রাহুলের মৃত্যুর পর বিজয়গড়ের তিনতলা আবাসনের ঘরটা জুড়ে ছিল বিষন্নতা। অনেকদিন পর ২০ মে রবিবার সকালে প্রাণ ফিরে পেল ‘সহজ কথা’র ঘর। ছেলে সহজকে নিয়ে প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar) জমিয়ে আনন্দ করলেন ওই ঘরেই। রাহুলের অপূর্ণ স্বপ্ন সত্যি করার হাল কী তবে এবার প্রিয়াঙ্কার হাতে? সেরকমই ইঙ্গিত পাওয়া গেল অভিনেত্রীর পোস্টে।

Sponsored

Sranchi In Article

‘সহজ কথা’র সেটে মা-ছেলের ছবি দেখেই এই শোয়ের পুনরায় সম্প্রচারের জল্পনা শুরু হয়েছে অনুরাগীদের মনে। বেশ কয়েকটি ছবি প্রিয়াঙ্কা নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, প্রিয়াঙ্কার হাতে একটি বইয়ের মলাটে লেখা ‘ইমোশন’ যার বাংলা অর্থ আবেগ অপরটিতে লেখা ‘হোপ’ যার অর্থ আশা। এই ছবিগুলো থেকেই অনুমান করা যাচ্ছে প্রিয়াঙ্কা এবার এই অনুষ্ঠান সঞ্চালনা করতে চলেছেন। তবে নিঃসন্দেহে এই যাত্রায় মায়ের পাশে থাকছে সহজ। আরও পড়ুন: মেয়র পারিষদের বৈঠকের পর এবার বাতিল পুরসভার মূল মাসিক অধিবেশনও!

উল্লেখ্য, রাহুলের সঞ্চালনায় এই শোয়ে ইন্ডাস্ট্রির সেলেব থেকে নতুন প্রজন্মের তারকারা অংশ নিতেন। রাহুলের বুদ্ধিদীপ্ত প্রশ্ন আর সঞ্চলনার ধরণে বেশ জমে উঠেছিল এই শো। রাহুলের মৃত্যুর পর এই শো বন্ধ হওয়ায় অনেকেই হতাশ হয়েছিলেন। তবে এবার দর্শককূলে প্রশ্ন প্রিয়াঙ্কা আর সহজ রাহুলের ‘সহজ কথা’র আভিজাত্য ধরে রাখতে পারছেন কিনা। প্রিয়াঙ্কার লেটেস্ট রিলিজ ‘কুহেলি’র প্রচার দিয়ে ‘সহজ কথা’ শুরু হবে কিনা সেই নিয়েও উঠছে প্রশ্ন। তবে প্রিয়াঙ্কা আগেও বলেছেন ‘সহজ কথা’এগিয়ে নিয়ে যাবেন তিনি।

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →