ডিজে (DJ) মামলায় ৮ জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হবে। সকাল ১০টায় বিধাননগর ACJM-এর এজলাসে দিতে হবে কণ্ঠস্বরের নমুনা। বিধাননগর আদালতের (Bidhannagar Court) নির্দেশ, বিশেষজ্ঞ ও সিআইডি আধিকারিকদের (CID officer) উপস্থিতিতে কণ্ঠস্বরের নমুনা (Voice Sample) দিতে হবে অভিষেককে। এই মর্মে অভিষেককে নোটিশ পাঠানো হয়েছে।
অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ মামলার দ্রুত শুনানি চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির অফিসে বুধবার (Wednesday) সকালে চিঠি তাঁর আইনজীবীদের (Lawyer)। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Justice Tirthankar Ghosh) এই মামলা প্রধান বিচারপতির কার্যালয়ে ফেরত পাঠান। দ্রুত শুনানির জন্য নতুন বিচারপতির আদালত ঠিক করতে প্রধান বিচারপতির কার্যালয়ে আবেদন করা হয়েছে। সম্ভবত আজই নতুন বিচারপতির আদালতে ওই মামলা পাঠানো হতে পারে।
গতকাল, মঙ্গলবারই কণ্ঠস্বরের নমুনা দেওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। রক্ষাকবচ চেয়ে অভিষেক আবেদন জানালেও, তা নিয়ে কোনও স্থগিতাদেশ দেয়নি কলকাতা হাইকোর্ট।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের এক প্রচারসভায় বিরোধীদের নিশানা করে অভিষেক বলেছিলেন, “আমি দেখব, ৪ তারিখ রাত ১২টার পরে কে বাঁচাতে আসে। এই জল্লাদদের কত ক্ষমতা আছে, আর দিল্লি থেকে কোন বাবা তাঁদের উদ্ধার করতে আসে, সেটাও দেখব। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে, কান ঝালাপালা করে দেব।” তৃণমূলের 'সেকেন্ড ইন কমান্ড'-এর মন্তব্য উস্কানিমূলক বলে অভিযোগ ওঠে। এরপর বাগুইআটির এক বাসিন্দা বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিষেকের ওই মন্তব্যের বিরোধিতা করে এফআইআর দায়ের করেন। বিষয়টির তদন্তভার তুলে দেওয়া হয় সিআইডি-কে।
















