এলিট মানসিকতার বিরুদ্ধে সরাসরি বার্তা, পরমা-সঙ্গীতাকে জবাব পূজারিণীর

সোশ্যাল মিডিয়ার (Social Media) আড়ালে বসে ইংরেজি উচ্চারণ আর উপস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছিলেন পরমা বন্দ্যোপাধ্যায় (Parama Banerjee) ও সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় (Parama Banerjee)। তাঁদের ইঙ্গিত ছিল রিল বানিয়ে জনপ্রিয় হওয়া সহজ, কিন্তু জ্ঞান ও যোগ্যতার পরীক্ষায় টিকতে পারবেন না পূজারিণী প্রধান (Pujarini Pradhan)। সেই ‘এলিট’ (Elite) মানসিকতার সমালোচনার জবাবই দিলেন পূজারিণী। চ্যালেঞ্জ (Challenge) এড়িয়ে না গিয়ে উল্টে প্রায় ৯ মিনিটের ইউটিউব ভিডিও (Youtube Video) প্রকাশ করে নিজের সীমাবদ্ধতা স্বীকার করলেন, আবার শেখার ইচ্ছাও স্পষ্ট করলেন তিনি।
Sponsored

এই ভিডিওর মধ্য দিয়েই পূজারিণী কার্যত বুঝিয়ে দিলেন ফ্যাশনেবল পোশাক বা শহুরে পরিবেশেই ভাষা শেখা সম্ভব, এই ধারণা ভুল। সাধারণ পরিবারের একজন মানুষও নিজের চেষ্টায় শিখতে পারে, উন্নতি করতে পারে এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজের কথা বলতে পারে। পরমা ও সঙ্গীতার সমালোচনার জবাবে পূজারিণীর এই সরল ও খোলামেলা অবস্থানই বরং বেশি বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে দর্শকদের কাছে
ভিডিওতে পূজারিণী জানান, তিনি প্রতিদিন মাত্র কয়েক মিনিট ইংরেজিতে কথা বলেন। যতটা সময় রিল বানাতে লাগে। ফলে ভাষায় স্বচ্ছন্দ না হওয়াটা স্বাভাবিক। নিজের বাংলা ভাষাও নিখুঁত নয় বলেই স্বীকার করেন তিনি। বরং তিনি জানান, সাধারণ পরিবার থেকে উঠে আসা অনেক মানুষের মতো তাঁর ভাষাতেও রয়েছে উপভাষার প্রভাব। কিন্তু এই সীমাবদ্ধতাকে দুর্বলতা না ভেবে উন্নতির সুযোগ হিসেবেই দেখছেন তিনি। তাই এবার থেকে নিয়মিত ইউটিউবে দীর্ঘ ভিডিও করে নিজের বক্তব্য আরও পরিষ্কারভাবে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছেন।
এই বক্তব্যের মধ্যেই স্পষ্ট বার্তা ফ্যাশনেবল পোশাক বা শহুরে পরিচয় থাকলেই কেউ ভাষায় দক্ষ হবে, আর সাধারণ পরিবারের মানুষ পারবে না। এই ধারণা ভাঙার সময় এসেছে। পূজারিণীর ভিডিওতে ছিল আত্মবিশ্বাসের পাশাপাশি স্বীকারোক্তির সততা, যা সমালোচকদের ‘এলিট’ মানসিকতার বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ হিসেবেই ধরা পড়েছে। অনেক দর্শকের মতে, নিখুঁত উপস্থাপনার চেয়ে বাস্তব অভিজ্ঞতা ও শেখার আগ্রহই বেশি গুরুত্বপূর্ণ—এবং সেই জায়গাতেই আলাদা করে নজর কেড়েছেন তিনি।
ভিডিও প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই তা দেখেছেন হাজারের বেশি দর্শক। অনুরাগীদের বড় অংশের মতে, পূজারিণীর এই খোলামেলা স্বীকারোক্তি প্রমাণ করে তিনি ‘তৈরি করা’ চরিত্র নন, বরং বাস্তব মানুষ—যিনি ভুল করেন, থমকে যান, আবার শিখতেও চান। আর সেই কারণেই সমালোচনার মাঝেও তাঁর জনপ্রিয়তা বাড়ছে।’
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

NEET ইস্যুতে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র! কী শর্ত দিলেন কিরেণ রিজিজু
6h ago

ক্যাম্পাসে 'নিখোঁজ' পোস্টার! NEET-এর প্রশ্নফাঁসে অবশেষে মুখ খুললেন এক 'ইডিয়েট ফারহান'
8h ago

আপাতত মিলল না অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আবেদনের অনুমতি, রাজ্যকে কী নির্দেশ আদালতের
8h ago

এক ধাক্কায় কত বাড়ল সোনার দর! দেখে নিন এক নজরে
9h ago

সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভে কল্যাণ
10h ago

২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী
10h ago
More from শিরোনাম
View All →
প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
12h ago

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
13h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
1d ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
1d ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
1d ago
