Site Logo

বাংলা বলায় খুন জেলার ছেলে: প্রতিবাদে, মিছিলে সরব পুরুলিয়া

EBBS Desk·
বাংলা বলায় খুন জেলার ছেলে: প্রতিবাদে, মিছিলে সরব পুরুলিয়া

বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাংলা বিরোধী ও বাঙালির প্রতি ঘৃণার বাতাবরণ তৈরি হয়েছে, তার শিকার পুরুলিয়ার সুখেন মাহাত। শুক্রবারই তাঁর পরিবারের সঙ্গে দেখা করে পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই সঙ্গে যেভাবে বাঙালির প্রতি হিংসা প্রবল আকার ধারণ করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রতিবাদের (protest) পথ নির্দেশ করেন। দলীয় নির্দেশ মেনে শনিবার পুরুলিয়া (Purulia) জুড়ে প্রতিবাদ মিছিলে শামিল তৃণমূলের সর্বস্তরের নেতা-কর্মীরা। কাশীপুর থেকে বরাবাজার, পুরুলিয়া টাউন থেকে ঝালদা, বাঘমুন্ডি থেকে মানবাজার - সর্বত্র শনিবার ছিল প্রতিবাদ ও ধিক্কার মিছিল। বিকাল ৩টে থেকে ৪টে - পুরুলিয়ার প্রায় প্রতিটি প্রান্ত বাংলা বিদ্বেষের বিরোধিতায় সরব হয়ে ওঠে।

Sponsored

Sranchi In Article

আরও পড়ুন : সুখেন-খুনে শাস্তির দাবিতে মিছিলের ডাক অভিষেকের, শাহ-ফড়নবিশকে চিঠি লেখার আর্জি সব দলের কাছে

বিজেপি শাসিত মহারাষ্ট্রে (Maharashtra) পুরুলিয়ার (Purulia) ছেলে সুখেন মাহাতো খুনের (migrant labour murder) ঘটনায় জেলার প্রতিটি প্রান্তে প্রতিবাদে সরব হল তৃণমূল কংগ্রেস। প্রতিটি জায়গাতেই বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন তৃণমূল নেতৃত্ব। রাজ্য সম্পাদক সৌমেন বেলথরিয়া দাবি করেন, সুখেন মাহাতোর হত্যার দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে আন্দোলন চলবে। অন্যদিন কাশীপুরের মিছিলে ছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক স্বপন বেলথরিয়া-সহ দলীয় নেতৃত্ব ও কর্মীরা। বাঘমুন্ডি বিধানসভার ঝালদা ১ নম্বর ব্লকের প্রতিবাদ মিছিলে ছিলেন বিধায়ক সুশান্ত মাহাতো-সহ স্থানীয় নেতা-কর্মী-সমর্থকরা। প্রতিবাদ মিছিলে পা মেলান শান্তিরাম মাহাতো, রাজীবলোচন সরেনরাও।

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →