Site Logo

বঙ্কিমচন্দ্র 'বঙ্কিম চন্ট', রামকৃষ্ণ হলেন 'রাম চন্দ্র'! বাংলায় এসে বিজেপির মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর প্রতিবাদ তৃণমূলের

EBBS Desk·
বঙ্কিমচন্দ্র 'বঙ্কিম চন্ট', রামকৃষ্ণ হলেন 'রাম চন্দ্র'! বাংলায় এসে বিজেপির মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর প্রতিবাদ তৃণমূলের

মোদির (Narendra Modi) বঙ্কিম দা মন্তব্যের পর বাংলায় এসে উত্তরাখণ্ডের বিজেপির মুখ্যমন্ত্রী (Pushkar Singh Dhami) ফের অপমান করলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (Bankim Chandra Chattopadhyay) এবং রামকৃষ্ণ পরমহংসদেব। উত্তর ২৪ পরগণার হিঙ্গলগঞ্জে (Hingalganj) সভা ছিল ধামির। সেখানে বক্তব্য রাখতে গিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিজেপির মুখ্যমন্ত্রী। এর তীব্র প্রতিবাদ করেছে তৃণমূল কংগ্রেস।

Sponsored

Sranchi In Article

বক্তব্য রাখতে গিয়ে ধামি বন্দে মাতরম'-এর রচয়িতা, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিম চন্ট' বলে সম্বোধন করেছেন। এখানেই থেমে থাকেননি। রামকৃষ্ণ পরমহংসদেবকে বললেন 'রাম চন্দ্র'ও বলেছে। এঁরা বাংলার মনীষীদের নামটুকু ঠিকভাবে উচ্চারণ করতে পারে না। রাজ্যে রাজ্যে বাঙালিকে অত্যাচার করে। বাংলাকে অপমান করে। আর বিজেপি করবে বাংলা দখল। দিবা স্বপ্নের মতো বিষয়। আরও পড়ুন: নির্লজ্জ বিজেপি-দালাল নির্বাচন কমিশন: তোপ দেগে ধর্মতলায় ধর্না শুরু মমতার

এর তীব্র প্রতিবাদ করে তৃণমূল জানিয়েছে,"বাঙালির গর্বের অপমান সইবে না বাংলা!
জাতীয় স্তোত্র 'বন্দে মাতরম'-এর রচয়িতা, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিম চন্ট' বলে সম্বোধন! এখানেই শেষ নয়, রামকৃষ্ণ পরমহংসদেবকে বললেন 'রাম চন্দ্র'। বিজেপির উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির এই উচ্চারণ বিভ্রাট আসলে বিজেপির মজ্জাগত বাংলা ও বাঙালি-বিদ্বেষের বহিঃপ্রকাশ।
যারা বাংলার মনীষীদের নামটুকু সঠিকভাবে বলতে পারে না, তারাই আবার সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখায়? বাঙালির সংস্কৃতি আর আবেগকে বারবার পদদলিত করাটাই বিজেপির আসল রূপ।
ধিক্কার জানাই এই চরম অজ্ঞতা ও ঔদ্ধত্যকে!"

পাশাপাশি বাংলায় পরিযায়ী পাখির মতো উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্করসিং ধামি এবং কেন্দ্রের পদলেহনের মন্ত্রী সুকান্ত মজুমদারের সভায় দর্শক কেবল শূন্য চেয়ার! বিজেপির মিথ্যে প্রতিশ্রুতির খেলা বুঝে গিয়েছে বাংলার জনগণ। বাংলা দখলের স্বপ্ন এবার শুধু সময়ের অপেক্ষা, যেভাবে তাদের সভায় দর্শকের অপেক্ষা করছে খালি চেয়ার!

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →