Site Logo

উদ্বেগ-আতঙ্ককে সঙ্গী করে ঘরে ফিরলেন, নিজের অভিজ্ঞতার কথা লিখলেন সিন্ধু

EBBS Desk·
উদ্বেগ-আতঙ্ককে সঙ্গী করে ঘরে ফিরলেন, নিজের অভিজ্ঞতার কথা লিখলেন সিন্ধু

উদ্বেগ আতঙ্ক কাটিয়ে দুবাই থেকে দেশে ফিরলেন পিভি সিন্ধু (PV Sindhu )। পশ্চিম এশিয়ায় যুদ্ধের জন্য  দুবাইতে আটকে ছিলেন সিন্ধু(PV Sindhu )। মঙ্গলবার সকালে দেশে ফিরলেন, আংশিক বিমান পরিষেবা চালু হওয়ায়। অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে খেলা হল না তাঁর।  ঐতিহ্যশালী এই টুর্নামেন্ট খেলতে দুবাই হয়ে বার্মিংহ্যামে যাওয়ার কথা ছিল সিন্ধুর। আজই থাইল্যান্ডের সুপানিদা কাতেথংয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলার কথা ছিল সিন্ধুর।

Sponsored

Sranchi In Article

 তিনদিন ধরে দুবাইয়েই আটকে থাকতে বাধ্য হন অলিম্পিকে জোড়া পদকজয়ী। মঙ্গলবার আংশিকভাবে খোলা হয় মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি এলাকার আকাশসীমা। এরফলে ভারতে ফিরতে পারলেন অলিম্পিক্সে পদকজয়ী শাটলার।

দেশে ফিরে সমাজমাধ্যমে  সিন্ধু লিখেছেন, ‘‘বেঙ্গালুরুতে নিজের বাড়িতে ফিরেছি এবং সুরক্ষিত আছি। গত কয়েকটা দিন অত্যন্ত কঠিন ছিল। অনিশ্চয়তার মধ্যে কেটেছে। তবে অবশেষে নিজের ঘরে ফিরতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ।দুবাইয়ের সমস্ত আধিকারিক, বিমানবন্দরের কর্মী-সহ প্রত্যেককে ধন্যবাদ জানাই। কঠিন সময়ে তাঁরা আমাদের খেয়াল রেখেছেন, যত্ন নিয়েছেন। তাঁদের পরিষেবা ভাষায় প্রকাশ করা যায় না।’’

যুদ্ধের প্রভাব পড়েছে খেলাধুলাতেও। পশ্চিম  এশিয়ার দেশগুলিতে থমকে খেলার ইভেন্ট। বিমান ব্যবস্থা সঠিক না হওয়ায় বিভিন্ন দেশে আটকে আছেন ক্রীড়াবিদরা।

-

-

-

-

-

-

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →