প্রাক্তন NSG কমান্ডো নন দীপাঞ্জন? উত্তরপাড়ার বিজেপি প্রার্থীর পরিচয় নিয়ে প্রশ্ন, উঠেছে অশ্লীলতার অভিযোগও

চরম বাম হতে হতে হঠাৎ করে গেরুয়া পতাকা হাতে নিয়ে বিজেপির প্রার্থী হয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী (Dipanjan Chakraborty)। নিজেকে প্রাক্তন NSG কমান্ডো ও RAW-এ কাজ করা আধিকারিক বলে দাবি করা দীপাঞ্জন না কি উচ্চ মাধ্যমিকের গণ্ডীও পেরোননি। শুধু তাই নয়, উত্তরপাড়ার বিজেপি প্রার্থী হিসেবে তিনি যে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, সেই হলফনামায় তিনি নিজে NSG (National Security Group) অথবা RAW (Research and Analysis Wings)- এর নাম উল্লেখই করেননি। নিজেকে কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মী হিসেবে দেখিয়েছেন। প্রশ্ন উঠছে, তাহলে এতদিন প্রাক্তন কমান্ডোরের ভুয়ো পরিচয় দিয়েছেন কেন দীপাঞ্জন? এই সবের মধ্যে একটি নিউজ পোর্টালের তরফ থেকে একটি ফোনালাপ পোস্ট করা হয়েছে। (সেই অডিওর সত্যতা যাচাই করেনি ‘বিশ্ববাংলা সংবাদ’)। সেখানে এক তরুণী এই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অশ্লীল মেসেজ ও প্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছেন।
Sponsored

স্যোশাল মিডিয়ায় দীর্ঘদিন সক্রিয় দীপাঞ্জন চক্রবর্তী (Dipanjan Chakraborty)। নিজেকে প্রাক্তন NSG কমান্ডো ও RAW-এ কাজ করা আধিকারিক বলে দাবি করেন তিনি। এই পরিচয় বিভিন্ন সংবাদ মাধ্যমে ফোন-ইন দেওয়া বা আলোচনা সভায় বসতেও দেখা যায় তাঁকে। অতীতে বিভিন্ন সময়ে মোদি ও বিজেপি সরকারের তুলোধনা করে পোস্ট করছেন দীপাঞ্জন। কিন্তু হঠাৎ করে পদ্মশিবিরে নাম লিখিয়েছেন তিনি। প্রার্থীও হয়েছেন উত্তরপাড়ায়। কিন্তু তার পর থেকেই নিজেকে প্রাক্তন NSG কমান্ডো বলে পরিচয় দেওয়া এই দীপাঞ্জনের বিরুদ্ধে নানা অভিযোগ উঠছে। তাঁর হলফনামার বিরুদ্ধে শুভদীপ মুখোপাধ্যায় একটি কাউন্টার এফিডেভিট করেছেন। সেখানে তিনি লেখেন, দীপাঞ্জন নিজের হলফনামায় নিজেকে কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মী হিসেবে দাবি করেছেন, কিন্তু NSG (National Security Group) অথবা RAW (Research and Analysis Wings) - এর নাম উল্লেখ করেননি। কিন্তু একই সঙ্গে দীপাঞ্জন লিখেছেন তিনি উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ নন। এখন NSG ও RAW-এর চাকরি পাওয়ার ন্যূনতম যোগ্যতা উচ্চ মাধ্যমিক। 
আরও প্রশ্ন উঠছে, সেনাবাহিনীতে দীপাঞ্জনের Rank কী ছিল-সেটা কখনও বলছেন না। উনি যে সব স্পেশাল অপারেশনে গিয়েছেন বলে দাবি করেন, তাঁর একটারও কোনও প্রমাণ দিতে পারবেন? RAW-তে কোন ইউনিটের থেকে গিয়েছিলেন এবং কোন পদে ছিলেন?
দীপাঞ্জনের দাবি, তিনি ইন্টারপোলেও কাজ করেছেন- তাহলে উনি কত সালে IPS হয়েছেন এবং পুলিশের ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন? একজন উচ্চ মাধ্যমিক অনুত্তীর্ণ কীভাবে IPS হতে পারেন?
কিছুদিন আগেও মোদি ও বিজেপিকে গালিগালাজ করে পোস্ট করতেন দীপাঞ্জন। বাংলায় বিজেপিকে তৃণমূলের বি টিম বলতেন। এখন হঠাৎ কেন ভোলবদল। এনএসজি বা সরকারি কোনও দফতরের পোশাক, গাড়ি বাড়ি ইত্যাদি ভোট প্রচারে ব্যবহার করা যায় না। কিন্তু উনি সেটাই করছেন।
আবার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এক তরুণী তাঁকে প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, বিবাহিত দীপাঞ্জন তাঁকে নগ্ন ছবিও পাঠাতে বলেছিল। কিন্তু অপারেশন সিন্দুরের সময় থেকে দীপাঞ্জনের কথায় ও আচরণে সন্দেহ হওয়ায় ওই তরুণী নিজেকে সম্পর্ক থেকে সরিয়ে নেন।
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

ক্যাম্পাসে 'নিখোঁজ' পোস্টার! NEET-এর প্রশ্নফাঁসে অবশেষে মুখ খুললেন এক 'ইডিয়েট ফারহান'
Just now

আপাতত মিলল না অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আবেদনের অনুমতি, রাজ্যকে কী নির্দেশ আদালতের
Just now

এক ধাক্কায় কত বাড়ল সোনার দর! দেখে নিন এক নজরে
1h ago

সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভে কল্যাণ
2h ago

২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী
2h ago

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
4h ago
More from শিরোনাম
View All →
শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
5h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
20h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
23h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
1d ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
1d ago
