গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই প্রাথমিকভাবে সামনে এসেছে বলে দাবি করলেন কলকাতা পুলিশ কমিশনার অজয় কুমার নন্দা। তিনি জানান, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এখনও চলছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তিন লিফটম্যানসহ দুই নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করা হয়েছে।
Sponsored

সূত্রের খবর, ঘটনার প্রযুক্তিগত দিক খতিয়ে দেখতে ফের ফরেন্সিক পরীক্ষা করা হবে। লিফটটি যে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের ইলেকট্রিক্যাল বিভাগের তত্ত্বাবধানে ছিল, সেই বিভাগের আধিকারিক ও কর্মীদের সোমবার ঘটনাস্থলে উপস্থিত থাকতে বলা হয়েছে। তাঁদের উপস্থিতিতেই পুনরায় ফরেন্সিক পরীক্ষা করা হবে। আরও পড়ুনঃ শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর পুলিশ, জেলায় জেলায় পরিদর্শনে অফিসাররা
এছাড়াও লিফট প্রস্তুতকারী সংস্থার প্রতিনিধিদেরও ডাকা হয়েছে। লিফটের সেন্সর, লিভার এবং অন্যান্য প্রযুক্তিগত অংশ খতিয়ে দেখবেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। প্রাথমিক অনুসন্ধানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি সামনে এসেছে, তাই বিদ্যুৎ সরবরাহ ও লিফটের নিরাপত্তা ব্যবস্থাও পরীক্ষা করা হবে।
অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনার তদন্তে আরজি কর হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে পৌঁছয় রাজ্য ফরেন্সিক দল। ফরেন্সিক দলের সদস্য ভাস্কর গঙ্গোপাধ্যায় এবং চিত্রাক্ষ সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। একইসঙ্গে লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকরাও তদন্তে যোগ দেন।
একদিকে ফরেন্সিক বিশেষজ্ঞ, অন্যদিকে হোমিসাইড শাখা—দুই সংস্থার যৌথ তদন্তে এখন খতিয়ে দেখা হচ্ছে ঘটনার প্রতিটি দিক। বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে প্রযুক্তিগত ত্রুটি ছিল কি না, লিফটের কার্যপ্রণালী ঠিক ছিল কি না এবং দুর্ঘটনার সময় উদ্ধার প্রক্রিয়ায় কোনও বিলম্ব হয়েছিল কি না।
পুলিশ কমিশনারের দাবি, প্রাথমিকভাবে লিফটম্যানের গাফিলতির বিষয়টি সামনে এলেও, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সব দিক খতিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
1h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
4h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
7h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
8h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
11h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
