স্পষ্টতই রাজনৈতিক প্রতিহিংসা। বিরোধীদের উত্থানে যোগীরাজ্যে যে গভীর আতঙ্কে ভুগছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং তাঁর দল বিজেপি তা প্রমাণিত হল আরও একবার। অগ্রিম টাকা নিয়েও অনুমতি বাতিল করে দেওয়া হল রাহুল গান্ধীর (Rahul Gandhi) সভার। কংগ্রেসের ‘ছাত্রদের গুঞ্জ’ বা ‘ছাত্রদের আওয়াজ’ অভিযান সুপরিকল্পিতভাবে আটকে দেওয়ার অপচেষ্টায় মাতল বিজেপি এবং যোগী প্রশাসন। প্রয়াগরাজে কংগ্রেস নেতার প্রস্তাবিত ছাত্র সংলাপে তৈরি করা হল বড় ধরনের প্রশাসনিক জটিলতা।
কয়েক দিন আগে, যে মাঠে এই সভার আয়োজন করার কথা ছিল, তার বুকিং বাতিল করে দিয়েছে সংশ্লিষ্ট ট্রাস্ট। কংগ্রেসের দাবি, তারা আগেভাগেই সমস্ত আইনি অনুমতি সংগ্রহ করে মাঠের জন্য ৫১,০০০ টাকার আগাম ফি জমা দিয়েছিল। নথিতেই স্পষ্ট, উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে ৩০ জুলাই চৌধুরী নেহাল সিং ক্রিকেট একাডেমি মাঠটি ৪ অগাস্ট থেকে ৮ অগাস্ট পর্যন্ত সংরক্ষণের আবেদন জানানো হয়েছিল।
















