রাহুলের ফুসফুসে অস্বাভাবিক পরিমাণে বালি-নোনা জল, সঙ্গে থাকা নায়িকা সুস্থ! কী লুকনো হচ্ছে? উঠছে প্রশ্ন

জলে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunaday Banerjee)। ফুসফুস ও পাকস্থলির ভিতরে অস্বাভাবিক পরিমাণে বালি ও নোনা জল পাওয়া গিয়েছে। বালি ঢুকে গিয়েছে খাদ্যনালিতেও। ফুসফুস (lunges) ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এমনটাই জানাচ্ছে ময়নাতদন্তের (Postmortem) প্রাথমিক রিপোর্ট (Report)। যা দেখে চিকিৎসকদের মত, অল্প নয়, দীর্ঘক্ষণ জলের তলায় ডুবে ছিলেন অভিনেতা। আর এতেই ঘণীভূত হচ্ছে রহস্য। কারণ, শুটিংস্পট থেকে বলা হচ্ছে, শ্যুটিং চলাকালীন নায়িকার হাত ধরে জলের দিকে এগিয়ে যাচ্ছিলেন রাহুল। প্রথমে পড়ে যান নায়িকা শ্বেতা। তাঁকে ধরতে গিয়ে পড়ে যান রাহুল। শ্বেতাকে উদ্ধার করা হয়। তিনি সুস্থ আছেন। তাহলে রাহুলের ফুসফুস, পাকস্থলিতে অত বালি, নোনাজল ঢুকল কী করে? চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায় জানান, তাঁর স্ক্রিপ্টে গভীর জলে শ্যুটিং-এর নাকি কোনও সিন ছিল না। আবার প্রত্যক্ষদর্শীদের বয়ানে রাহুলরা সমুদ্রের ভিতরে অনেকটা চলে গিয়েছিলেন। সেই সময় ক্যামেরা অফ হয়ে যায়। ৫০ জন মানুষের সামনে একজন অভিনেতা ডুবে গেলেন! কেউ উদ্ধার করতে পারলেন না?
Sponsored

‘ভোলেবাবা পার করে গা’ মেগা সিরিয়ালের শুটিং চলছিল রবিবার তালসারিতে। সেখানেই সমুদ্রে তলিয়ে যান। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। দেহের ময়নাতদন্ত হয়। আর তার প্রাথমিক রিপোর্টের সঙ্গে তথ্যের বেশ গরমিল। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, রাহুলের (Rahul Arunaday Banerjee) ফুসফুসের ভিতরে অস্বাভাবিক পরিমাণে বালি ও নোনা জল পাওয়া গিয়েছে। পাকস্থলি, শ্বাসনালি- সব জায়গায় বালি ঢুকে গিয়েছে। ফুসফুস ফুলে দ্বিগুণ হয়েছে। চিকিৎসকদের মতে, দীর্ঘ ক্ষণ ধরে জলের তলায় ডুবে থাকলে এই ধরনের ঘটনা ঘটে। জলের তলায় অন্তত ঘণ্টাখানেক ডুবে ছিলেন রাহুল অরুণোদয়। সোমবার দুপুরে তমলুকে ময়নাতদন্তের পরে রাহুলকে নিয়ে শববাহী গাড়ি কলকাতার দিকে রওনা হয়েছে।
আরও খবর: এর থেকে নরম কিছু লেখা গেল না: স্যোশ্যাল মিডিয়ায় রাহুলকে কটূক্তির কড়া নিন্দা কুণালের
উঠছে প্রশ্ন,
শ্যুটিং-এর ক্যামেরা ফুটেজ বলছে জলে নেমেই শ্যুটিং চলছিল।
শ্যুটিং চলাকালীন নায়িকা শ্বেতার হাত ধরে জলের দিকে এগিয়ে যাচ্ছিলেন রাহুল।
প্রথমে শ্বেতা পড়ে যান।
তাঁকে ধরতে গিয়ে ঢেউয়ের আঘাতে পড়ে যান রাহুল।
ক্যামেরায় দেখা যাচ্ছে ডানদিক থেকে কেউ একজন দৌড়ে গেলেন। তিনি শ্বেতাকে ধরে তুলছিলেন?
রাহুল ক্যামেরাতে নেই।
ক্যামেরা অফ।
যদি নায়িকাকে সঙ্গে সঙ্গে তোলা যায়, তাহলে নায়ককে নয় কেন!
নায়িকা ভিডিও-তে বলছেন, আমিও পড়ে গেছিলাম। আমি তো ঠিক আছি, রাহুলদা কোথায়?
৫০ জন মানুষের সামনে একজন অভিনেতা ডুবে গেলেন- কেউ উদ্ধার করতে পারলেন না!
তাহলে কি কিছু লুকানো হচ্ছে? লীনা গঙ্গোপাধ্যায় জানাচ্ছেন, “গভীর জলে শ্যুটিং-এর কোনও সিন ছিল না।” মানে কম জলে শুটিং হচ্ছিল। কতটা কম জল? কম জলে অল্প সময় থাকলে কী করে রাহুলের ফুসফুসে অস্বাভাবিক মাত্রায় বালি-নোনাজল ঢুকল? এখন এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunaday Banerjee) মৃত্যু রহস্য।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

NEET ইস্যুতে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র! কী শর্ত দিলেন কিরেণ রিজিজু
12h ago

ক্যাম্পাসে 'নিখোঁজ' পোস্টার! NEET-এর প্রশ্নফাঁসে অবশেষে মুখ খুললেন এক 'ইডিয়েট ফারহান'
13h ago

আপাতত মিলল না অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আবেদনের অনুমতি, রাজ্যকে কী নির্দেশ আদালতের
13h ago

এক ধাক্কায় কত বাড়ল সোনার দর! দেখে নিন এক নজরে
15h ago

সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভে কল্যাণ
15h ago

২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী
15h ago
More from শিরোনাম
View All →
প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
17h ago

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
18h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
1d ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
1d ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
1d ago
