বর্ষবরণের রাতে রায়গঞ্জে নিহত তৃণমূল নেতা, গ্রেফতার ২

বর্ষবরণের রাতে প্রাণ হারালেন তৃণমূল নেতা (TMC Leader)। গুলি বিদ্ধ হয়ে প্রাণ হারালেন উত্তর দিনাজপুরের জেলা তৃণমূলের সহ-সভাপতি নব্যেন্দু ঘোষ (Nabendu Ghosh)। বুধবার রাতে স্থানীয় মোহনবাটি বাজার এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন বছর ৩৭-র নব্যেন্দু। কিন্তু কয়েক মুহূর্তেই বদলে গেল পরিস্থিতি।
Sponsored

দুষ্কৃতীরা খুব সামনে থেকে গুলি চালায় তাঁর উপর। সূত্রের খবর, দুষ্কৃতীরা আগে থেকেই তাঁর উপর নজর রাখছিল। ভিড়ের সুযোগ নিয়ে খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁর বুকে গুলি করা হয়। নব্যেন্দুর বন্ধুরা তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
Sponsored

ঘটনার খবর পেয়েই পুলিশ এলাকায় পৌঁছায়। তদন্তে নেমে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করে। রাতভর তল্লাশি চালিয়ে এই ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও।
Sponsored

নিহত তৃণমূল নেতার(TMC Leader) পরিবারের দাবি, নব্যেন্দুর কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। সামনেই বিধানসভা নির্বাচন, তাই তাঁকে সরিয়ে দিতেই এই ‘ষড়যন্ত্র’ করা হয়েছে বলে অভিযোগ তাঁদের। তবে এই ঘটনায় আর কেউ জড়িত আছে নাকি তা খতিয়ে দেখছে পুলিশ।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
6h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
6h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
6h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
6h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
7h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
7h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
8h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
9h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
10h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
10h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
10h ago
