কলকাতা ২৮°সে
ব্রেকিং
সেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলাসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলা
শিরোনামরাজ্যগুরুত্বপূর্ণআবহাওয়া

রথযাত্রার পথে বৃষ্টির ভ্রুকুটি! দক্ষিণবঙ্গে কী পূর্বাভাস

রথযাত্রার পথে বৃষ্টির ভ্রুকুটি! দক্ষিণবঙ্গে কী পূর্বাভাস

রথের দিন মানেই বৃষ্টির ছোঁয়া, এ বারও মিলল সেই ছবিই। রথযাত্রার (Rath Yatra) দিনেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। সেই পূর্বাভাস সত্যি করেই বৃহস্পতিবার সকাল থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির দাপট দেখা গিয়েছে। আগামী কয়েক দিনও এই পরিস্থিতির বিশেষ বদল হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের (South Bengal) পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে, ফলে রাজ্যজুড়েই বর্ষার প্রভাব আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Sponsored

Sranchi In Article

দক্ষিণবঙ্গেও আগামী কয়েক দিন বর্ষার দাপট থাকার পূর্বাভাস দিয়েছে হওয়া অফিস। রথযাত্রার দিনে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বেশি বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা (Orange Alert) জারি করা হয়েছে। পাশাপাশি কয়েকটি জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ও শনিবারও বৃষ্টির এই পরিস্থিতির বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে রথযাত্রাকে কেন্দ্র করে  জনসমাগমে আবহাওয়ার প্রভাব পড়তে পারে।

অন্যদিকে, উত্তরবঙ্গেও (North Bengal) বর্ষার দাপট আরও বাড়তে চলেছে। দার্জিলিং (Darjeeling), কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার (Alipurduar) ও কোচবিহারে আগামী কয়েক দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ও সোমবার এই পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নিচু এলাকায় জল জমার আশঙ্কা থাকায় প্রয়োজন ছাড়া অযথা যাতায়াত না করার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে পাহাড়ে ভ্রমণের পরিকল্পনা থাকলে আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রেখে সতর্কতার সঙ্গে চলার আবেদন জানানো হয়েছে।

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from শিরোনাম

View All →