Site Logo

IPL: ডাগ আউটে নিয়ম লঙ্ঘন, কড়া শাস্তি পেলেন রাজস্থান ম্যানেজার

EBBS Desk·
IPL: ডাগ আউটে নিয়ম লঙ্ঘন, কড়া শাস্তি পেলেন রাজস্থান ম্যানেজার

কেকেআর ম্যাচের আগে শাস্তি পেলেন রাজস্থান রয়্যালসের ম্যানেজার(Rajasthan Royals manager) রোমি ভিন্ডের(Romi Bhinder)! নিয়ম ভেঙে এই কাজের জেরে শাস্তি এড়াতে পারলেন না তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ঘিরে প্রশ্ন উঠেছিল ১৫ বছরের বৈভব সূর্যবংশীকেও নিয়েও।

Sponsored

Sranchi In Article

ঘটনাটি ঘটে গত শুক্রবার, আরসিবি(Royal Challengers Bangalore)এর বিরুদ্ধে ম্যাচে। ২০২ রানের লক্ষ্য তাড়া করছিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। সেই সময় আচমকাই দেখা যায়, দলের ম্যানেজার রোমি ভিন্ডের ডাগআউটে বসে মোবাইলে কিছু দেখছেন। তাঁর পাশেই বসে থাকা বৈভব সূর্যবংশীকেও সেই স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়।

আইপিএলে ম্যাচ চলাকালীন মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। ম্যাচ ফিক্সিং বা অনৈতিক যোগাযোগ রুখতেই এই কড়া নিয়ম চালু রয়েছে। ফলে ভিডিও সামনে আসতেই নড়েচড়ে বসে বিসিসিআই (Board of Control for Cricket in India)-র দুর্নীতি দমন শাখা।

তদন্তের পর রাজস্থান রয়্যালসের ম্যানেজার রোমি ভিন্ডেরকে আর্থিক জরিমানা করা হয়েছে। যদিও জরিমানার অঙ্ক খুব বড় নয় বলে জানা গেছে। অন্যদিকে, বৈভব সূর্যবংশীর বিরুদ্ধে কোনও অভিযোগ বা শাস্তির উল্লেখ করা হয়নি রিপোর্টে। ফলে তার খেলায় কোনও বাধা থাকছে না।

রাজস্থান রয়্যালসের তরফে জানানো হয়েছে, ভিন্ডের শারীরিক সমস্যার কারণে ফোনটি সঙ্গে রেখেছিলেন। অতীতে তাঁর ফুসফুস সংক্রান্ত গুরুতর অসুস্থতা ছিল, এমনকি হাসপাতালে ভর্তি পর্যন্ত হতে হয়েছিল। সেই কারণেই বারবার ওঠানামা এড়াতে তিনি ডাগআউটেই ফোন ব্যবহার করেন বলে দাবি দলের।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
শিরোনাম

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের

Just now

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
শিরোনাম

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের

Just now

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
শিরোনাম

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের

16h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
শিরোনাম

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে

19h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
শিরোনাম

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে

22h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
শিরোনাম

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা

23h ago

More from শিরোনাম

View All →