বুমরাহ ফুটবলার! ভুল বলে ক্ষমা চাইলেন রাম চরণ

বর্তমানে ক্রিকেট বিশ্বের অন্য়তম সেরা বোলারের নাম জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ভারতীয় দলে পেস অ্যাটাকের কাণ্ডরী। কিন্তু তাঁকেই ফুটবলার বলে সম্মোধন দক্ষিণী অভিনেতা রাম চরণের(Ram Charan )।
Sponsored

নিজের ছবির প্রচারে গিয়ে বিভিন্ন ক্রিকেটারদের নিয়ে সংক্ষেপে বলতে শুরু করেন রাম চরণ। সেখানেই ক্রিকেটার জসপ্রীত বুমরাহকে(Jasprit Bumrah) ফুটবলার বলে সমালোচিত হলেন দক্ষিণী অভিনেতা।
সচিন তেন্ডুলকরের থেকে রোহিত সবাইকে নিয়েই বলেন রাম চরণ(Ram Charan )। সচিন প্রসঙ্গে তিনি বললেন, 'দীর্ঘ কিংবদন্তিতুল্য পথচলা'। বিরাট কোহলি রাম চরণের চোখে 'আগুন', এমএস ধোনিকে অভিহিত করলেন 'কাম অ্যান্ড কুল' হিসেবে। রোহিত শর্মার কথা বলতে গিয়ে রাম চরণ বললেন, 'সে সবারই প্রিয় মানুষ।'। বুমরাহের প্রসঙ্গ উঠতেই ভুল করে ফেলেন রাম চরণ। তিনি বলেন, 'জসপ্রীত বুমরাজি, আমি আপনার সবচেয়ে বড় ফ্যান। আমি ফুটবল ভালোবাসি, আর আপনি ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন। ভালোবাসি, স্যার।'
বড় ভুল হয়ে গিয়েছে বুঝতে পেরে জোরে বোলারের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন তেলগু চলচ্চিত্রের তারকা অভিনেতা। রাম চরণ বলেন, ‘‘উফ... মাঝেই মাঝেই আমি নাম ভুল যাই। মনে রাখতে পারি না। ভুলের জন্য জসপ্রীত বুমরাহের কাছে ক্ষমা চাইছি। উত্তেজনা এবং ভিড়ের মধ্যে একটা বাজে ভুল করে ফেলেছি। মানুষ মাত্রই তো ভুল হয়। আমি আপনাকে সত্যিই শ্রদ্ধা করি। আমি আপনার বড় ভক্ত। আপনি যখন ব্যাটারদের চাপে রাখেন, তখন প্রত্যেক ভারতীয় গর্ববোধ করে।’’
এদিকে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে চোট নিয়েই খেলেছিলেন জসপ্রীত বুমরাহ।মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়বর্ধনে স্পষ্ট জানালেন,চোট নিয়েই খেলতে হচ্ছে বুমরাহকে। জয়বর্ধনে বলেন, “গোটা টি-টোয়েন্টি বিশ্বকাপ হালকা একটা চোট নিয়েই খেলেছে বুমরাহ। সহজ ছিল না ওর পক্ষে তার পর নেমেই আইপিএল খেলা। তাই ফিরে আসার আগে ওকে পর্যাপ্ত বিশ্রাম দিয়েছিলাম।
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
2h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
6h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
8h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
9h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
12h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
