যাদবপুরের ক্যাম্পাসে অনুমতি ছাড়াই দুটি রামপুজো এবিভিপি-র, কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেটের বাইরে রামনবমী পালন

সম্প্রীতির বাংলায় রামের (Ram Navami campus controversy) নামে অশান্তি তৈরির চেষ্টা বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-র। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে (Jadavpur University protest) দুই গেটে রামনবমীর দুটি পুজো হচ্ছে। আর উপাচার্য চিরঞ্জিৎ ভট্টাচার্য জানিয়েছেন এই পুজোর জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি। আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের (Calcutta University tension) ভিতরেই রামনবমী পালনের জন্য অনুমতি না পেয়ে বাইরে পুজো করছে ABVP সমর্থিত ছাত্রগোষ্ঠী।
Sponsored

বাংলার শিক্ষাঙ্গনে শুধুমাত্র সরস্বতীপুজো হত। কিন্তু বিজেপি বাংলার সাম্প্রদায়িক তাস খেলার বাড়াবাড়ি শুরু করতে এখন বিশ্ববিদ্যালয়ে রামনবমীর পুজো হচ্ছে। ২ বছর আগেও রামনবমীর পুজো ঘিরে উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে। ধস্তাধস্তিতে আহত হন তৎকালীন উপাচার্যও। গতবছর নির্বিঘ্নে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমী পালিত হলেও, এদিন ফের রামপুজো ঘিরে বিশ্ববিদ্যালয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে, একজোট হয়ে পুজো করতে পারেননি বিজেপি সমর্থকরা। ABVP এবং জাতীয়তাবাদী ছাত্র সংগঠনের উদ্যোগে দু জায়গায় রামের পুজো হচ্ছে। তবে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন এই পুজোর জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি। তবে, পড়ুয়াদের ধর্মাচরণের অধিকারে তাঁরা হস্তক্ষেপ করতে চান না, সেই কারণে বাধা দেননি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাম-সমর্থিত ছাত্ররা এর বিরোধিতা করে ক্যাম্পাসেই স্লোগান পিকেটিং করেন। আরও পড়ুন: তলোয়ার নিয়ে রামনবমীর মিছিল! তুমুল উত্তেজনা নিউ টাউনে
এবছর কলকাতা বিশ্ববিদ্যালয়ে রামনবমীর পুজো করার অনুমতি চেয়েছিলেন ABVP সমর্থকরা। কিন্তু কর্তৃপক্ষ অনুমতি দেয়নি। মিছিল করারও অনুমতিও মেলেনি। ফলে সকাল থেকেই বিশ্ববিদ্যালয় চত্বরে চাপানউতোর হয়। বেলা গড়াতে ক্যাম্পাসের গেটের বাইরে রামের মূর্তি এনে বসিয়ে পুজো করেন ABVP সমর্থকরা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানায়, ক্যাম্পাসের ভিতরে কেবল সরস্বতীপুজোই হতে পারে। অন্য কোনও পুজো নয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
1h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
5h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
7h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
9h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
12h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
