হরধনু হাতে রামবেশী রণবীর! 'রামা'র প্রথম লুক ফাঁস আলিয়ার

সাত বছরের দীর্ঘ প্রতিক্ষা শেষে প্রকাশ্যে 'রামা'য় (Rama) রণবীর কাপুরের (Ranbir Kapoor) লুক। হনুমান জয়ন্তী উপলক্ষে প্রথম ঝলক দেখাবে বলে কথা দিয়েছিল প্রযোজনা সংস্থা। কথা মত ২ এপ্রিল পরিচালক নীতেশ তিওয়ারি এবং প্রযোজক নমীত মালহোত্রা মুম্বইয়ে আয়োজিত টিজার লঞ্চ (Nitesh Tiwari Ramayana film) অনুষ্ঠানে উপস্থিত থাকলেও রণবীর সেই অনুষ্ঠানে যোগ দেননি। তবে ঠিক একই সময় রণবীর পত্নী আলিয়া ভাট (Alia Bhatt) তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে রামরূপে রণবীরের প্রথম লুক শেয়ার করে নেন। সেখানে তিনি লেখেন, "রামা। বিশ্বজুড়ে পর্দায় আসতে চলেছে। দীপাবলি ২০২৬ এবং ২০২৭"
তবে রামের চরিত্রে নিজেকে ফিট করতে একটু একটু করে গড়ে তুলেছেন রণবীর। মদ-মাংস ত্যাগ করে, শারীরিক কসরত করে পুরুষোত্তম রাম রূপে ধরা দিলেন তিনি। শুরুতে কাস্টিং নিয়ে একটু বিতর্ক হলেও টিজারে দেখা যাচ্ছে, কল্পিত রঘুনন্দনের বেশভূষায় সজ্জিত রণবীরকে। কাঁধ পর্যন্ত লম্বা চুল, কপালে রাজতিলক। গেরুয়া বসন পরিহিত সুপারস্টারকে দেখে মুগ্ধ সিনেমাপ্রেমীরা। ছবিতে সীতার চরিত্রে দেখা যাবে দক্ষিনী নায়িকা সাই পল্লবীকে। শুরুতে তাঁকে পর্দায় তাঁকে দেখা না গেলেও শেষের এক ঝলক মুগ্ধ করেছে দর্শকদের। আরও পড়ুন: এবার দুর্দান্ত খেলা হবে: মালদহে পুরনো স্লোগান আরও তীব্র করলেন তৃণমূল সুপ্রিমো
নমীত মালহোত্রো প্রযোজিত এই ছবির ভিএফএক্স দেখার অপেক্ষায় ছিলেন অনেকেই। কারণ এই ছবিতে ভিএফএক্সের কাজ করেছে আট বার অস্কারজয়ী আন্তর্জাতিক ভিএফএক্স স্টুডিয়ো। যা সত্যিই চমকপ্রদ। প্রযোজক এই ছবিকে ‘লেবার অব লাভ’ বলে বর্ণনা দিয়েছেন। তাঁর কথায়, "এই প্রজেক্টটা আমাদের কাছে অত্যন্ত আবেগের। এতদিন ধরে তৈরি করার পর যখন তা যখন সবার সামনে তুলে ধরার সময় এল, তখন মনে হচ্ছিল, আমরা কি সত্যিই প্রস্তুত? তবে গোটা টিমের পরিশ্রমে আমরা গর্বিত। আশা করি দর্শকরাও তা পছন্দ করবেন।"
Sponsored

এদিন পরিচালক নীতেশ তিওয়ারি জানান, এই জায়গায় পৌঁছতে তাঁর সাত বছর সময় লেগেছে। তাঁর কথায়, “ছবি তৈরি করা একটা অনিশ্চিত ও অনেকটা পথ একাই চলতে হয়। গত সাত বছর ধরে আমি এই মুহূর্তটার কথা কল্পনা করেছি, ছবিটি প্রকাশ্যে এলে দর্শকের প্রতিক্রিয়া কেমন হবে। আজ আপনাদের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে, সেই সাত বছরের পরিশ্রম সার্থক।" সিনে মহল সূত্রের খবর, দুই পর্বের রামায়ণের প্রথম পর্ব ২০২৬ -এর দীপাবলিতে এবং দ্বিতীয় পর্ব ২০২৭ -এর দীপাবলিতে রিলিজ করবে।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
3h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
6h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
9h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
10h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
13h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
