'সিনেমা বান্ধব' শঙ্করের সঙ্গে আর আড্ডা হবে না: রঞ্জন

বাংলা সাহিত্য জগতের এক অধ্যায়ের অবসান। প্রয়াত মণিশঙ্কর মুখোপাধ্যায় (Monishankar Mukharjee)। সিনেমা-বান্ধব আড্ডার মানুষ শঙ্করকে হারিয়ে শোকাচ্ছন্ন সাহিত্যিক রঞ্জন বন্দ্যোপাধ্যায় (Ranjan Banerjee)। ‘বিশ্ববাংলা সংবাদ’কে তিনি জানান, কলকাতার (Kolkata) অলিগলি থেকে শুরু করে বিভিন্ন হোটেলের অন্দরমহল- সবই ছিল তাঁর নখদর্পণে।
Sponsored

শঙ্করের লেখা ‘চৌরঙ্গী’ তাঁকে অমর করে রাখবে। তবে, শুধু সেই হোটেল নয়, রঞ্জন জানালেন, কলকাতার অলিগলি থেকে শুরু করে বিভিন্ন হোটেলের অন্দরমহল- সবই ছিল তাঁর নখদর্পণে। তাঁর লেখায় কলকাতা যেভাবে জীবন্ত হয়ে উঠত, তেমনটা আজকের দিনে বিরল।
রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের (Ranjan Banerjee) কথায়, শঙ্কর ছিলেন আড্ডার মানুষ। তাঁর সঙ্গে কথা বলা মানেই ছিল তথ্যের ভাণ্ডারে ডুবে যাওয়া। কলকাতার মিষ্টির ইতিহাস থেকে শুরু করে শহরের অজানা গল্প- সবই জানতেন তিনি। রঞ্জনের মতে, শঙ্করের প্রতিটি কথোপকথন থেকেই একেকটি আস্ত প্রবন্ধ লিখে ফেলা সম্ভব ছিল। আজকের যুগে এমন জ্ঞানী এবং আড্ডার মানুষ ক্রমশ হারিয়ে যাচ্ছে।
অনেকেই শঙ্করকে কেবল 'বেস্ট সেলার' (Best Seller) লেখকের তকমা দিয়ে থাকেন। এই বিষয়ে সাহিত্যিত রঞ্জন বলেন, "বেস্ট সেলার লেখা যে কতটা কঠিন কাজ, তা কেবল লেখকরাই বোঝেন।" তাঁর যুক্তি, যিনি চৌরঙ্গী, জনঅরণ্য বা সীমাবদ্ধ -র মতো কালজয়ী সৃষ্টি উপহার দিয়েছেন, তাঁকে বড় সাহিত্যিক না বলে উপায় নেই। তাঁর প্রতিটি গল্পই বিপুল জনপ্রিয়তা পেয়েছিল।
শঙ্করের লেখা ছিল ভীষণভাবে 'সিনেমা বান্ধব'। আর সেই কারণেই সত্যজিৎ রায় তাঁর দুটি গল্প অবলম্বনে তৈরি করেছিলেন মাস্টারপিস- 'জনঅরণ্য' ও 'সীমাবদ্ধ'। অন্যদিকে, 'চৌরঙ্গী' সিনেমায় উত্তম কুমারের অভিনয় অনবদ্য। শঙ্করের সাহিত্য আর সিনেমার সম্পর্ক এক অমূল্য সম্পদ এবং তাঁর এই কাজগুলি শুধু সাহিত্য হিসেবে নয়, সিনেমা হিসেবেও চিরকাল 'ক্লাসিক' হয়ে থাকবে।
রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের মতে, শঙ্কর একেবারে 'ক্লাসিক বাঙালি'। তিনি যা লিখেছেন সেগুলি ধ্রুপদী সাহিত্য হিসেবে চিরকাল বেঁচে থাকবে , যতদিন বাংলা সাহিত্য থাকবে।
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
8h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
12h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
14h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
15h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
18h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
