রাজনৈতিক কথা নয়, রাজ্য সরকারের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা: অভিষেকে মুগ্ধ রঞ্জিত

ছক ভেঙে নিজে গিয়ে টলিউডের বর্ষীয়ান অভিনেতা তথা কলকাতার প্রাক্তন শেরিফ রঞ্জিত মল্লিকের বাড়ি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ১৫ বছরের কাজের খতিয়ান 'উন্নয়নের পাঁচালি' দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার, বিকেলে ভবানীপুরে অভিনেতার বাড়ি যান তিনি। সঙ্গে ছিলেন পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Shobhandev Chatterjee)। সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক জানান, রাজনৈতিক কথা হয়নি। কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও বাংলার মুখ্যমন্ত্রী গত ১৫ বছরে যে উন্নয়ন করেছেন, সেই বিষয়েই বিস্তারিত আলোচনা হয়েছে। 
Sponsored

এদিন অভিষেক পৌঁছতেই বাড়ির বাইরে এসে তাঁকে স্বাগত জানান সস্ত্রীক রঞ্জিত মল্লিক (Ranjit Mallik)। পা ছুঁয়ে প্রণাম করেন অভিষেক (Abhishek Banerjee)। এর পরে ভিতরে যান। সেখানে 'উন্নয়নের পাঁচালি', স্মারক- অভিনেতার হাতে তুলে দেন অভিষেক। সেই ছবি পরে তৃণমূলের অফিশিয়াল স্যোশাল মিডিয়া পেজে পোস্ট হয়। বাইরে বেরিয়ে প্রথমে অপেক্ষারত কর্মী-সমর্থকদের ডাকে সেখানে যান দলের সেনাপতি। 
Sponsored

এর পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক জানান, রঞ্জিত মল্লিকের মতো অভিনেতার নাম বাংলা সিনেমার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দুজনের কথা প্রসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যা উন্নয়ন হয়েছে, তার খতিয়ান দেওয়া 'উন্নয়নের পাঁচালি' রঞ্জিতবাবুর হাতে তুলে দেওয়া হল। অভিষেকের কথায়, কোনও রাজনৈতিক কথা হয়নি। তবে, রাজ্যের উন্নয়ন নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। 
Sponsored

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে অভিষেক বলেন, রাজ্যের অর্থনৈতিক সমস্যা সত্ত্বেও আমাদের রাজ্য সরকার যা উন্নয়ন করেছে তা নিয়ে সবিস্তারে আলোচনা হয়েছে। কেন্দ্রের কাছে ২ লক্ষ কোটি টাকা পাওনা বাংলার। কিন্তু সেটা আটকে রাখা হয়েছে। তা সত্ত্বেও রাস্তা, জল, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প থেকে শুরু করে সব ক্ষেত্রে উন্নয়ন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। খুব ছোট থেকে রঞ্জিত মল্লিকের পরিবারের সঙ্গে তাঁর সুসম্পর্ক বলে উল্লেখ করেন অভিষেক। 
Sponsored

আর অভিষেকে মুগ্ধ রঞ্জিত মল্লিক শুধু বলেন, “ছেলেটাকে আমার খুব ভালো লাগে।“ এদিন রাজনৈতিক কোন মন্তব্য করতে চাননি অভিষেক।
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
Just now

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
13h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
13h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
14h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
14h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
14h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
14h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
16h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
16h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
17h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
17h ago
