Site Logo

বহাল যাবজ্জীবন কারাদণ্ড: আদালতের নির্দেশে আত্মসমর্পণ করে জেলে আশারাম

EBBS Desk·
বহাল যাবজ্জীবন কারাদণ্ড: আদালতের নির্দেশে আত্মসমর্পণ করে জেলে আশারাম

আদালতের রায়ে স্বস্তি মিলল না স্বঘোষিত ধর্মগুরু আশারাম বাপুর (Asaram Bapu)। নাবালিকা ধর্ষণ মামলায় তাঁর যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখল রাজস্থান হাইকোর্ট (Rajasthan High Court)। এরপর আদালতের নির্দেশ মেনে বৃহস্পতিবার সন্ধ্যায় যোধপুর সেন্ট্রাল জেলে (Jodhpur Central Jail) গিয়ে আত্মসমর্পণ (Surrender) করেন এই ধর্মগুরু। কয়েক মাস ধরে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে অন্তর্বর্তী জামিনে থাকলেও শেষ পর্যন্ত আবারও তাঁকে জেলে ফিরতে হল।

Sponsored

Sranchi In Article

প্রায় এক দশক আগে যোধপুরের একটি আশ্রমে এক নাবলিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠে এই স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে। সেই অভিযোগের বিরুদ্ধে তদন্ত শুরু হয় এবং পরে মধ্যপ্রদেশের ইন্দোর থেকে তাঁকে গ্রেফতার (Arrested) করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আদালত তাঁকে দোষী হিসেবে সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের সাজা দেয়। সেই রায়ের বিরুদ্ধেই উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তবে হাইকোর্ট তাঁর আবেদন খারিজ করে দেওয়ায় ফের জেলে ফিরতে বাধ্য হন ৮৫ বছরের আশারাম।

জেলে যাওয়ার সময়ও অনুগামীদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানাতে এবং আশীর্বাদ করতে দেখা যায় তাঁকে। গুরুতর অপরাধে সাজাপ্রাপ্ত হলেও তাঁর অনুগামীদের একাংশ এখনও তাঁকে ঘিরে রয়েছে।

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →