রেপো রেট অপরিবর্তিত থাকায় অস্বস্তিতে আমজনতা! গ্রাহকদের স্বার্থ রক্ষায় নয়া পদক্ষেপ RBI-এর

কমল না বরং এবারও অপরিবর্তিত থাকল রেপো রেট(Repo rate)। ভারতীয় অর্থনীতি আগামিদিনে ঝড়ের মুখে পড়তে পারে, এমনই সতর্কবার্তা জারি করে সংসদে আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ হয়েছিল। তার ৯ দিনের মাথায় ঋণনীতি ঘোষণা করতে গিয়ে সুদ কমানোর ঝুঁকি নিলো না রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডীয়া। এবারও রেপো রেট(Repo Rate) ৫.২৫ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে। আর্থিক নীতি নির্ধারণ কমিটির বৈঠক শেষে শুক্রবার একথা ঘোষণা করেন আরবিআই(RBI) গভর্নর সঞ্জয় মালহোত্রা(Sanjay Malhotra)। অর্থাৎ বাজেটেও যেমন সাধারণ মানুষের কোনও সুরাহা হয়নি তেমনই রেপো রেট না কমার ফলে গাড়ি-বাড়ি এবং অন্যান্য ইএমআইয়ে কোনও সুরাহা মিলল না আমজনতার।
Sponsored

তবে এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়েছে স্টক মার্কেটে। সেখানে দেখা গেল ধসের চিহ্ন। বিনিয়োগকারীদের মাথায় হাত। রেপো রেট(Repo Rate) ঘোষণার পড়েই সেনসেক্স পড়ে যায় ৩৫০ পয়েন্ট। অন্যদিকে নিফটি ফিফটি নেমে যায় ২৫ হাজারের নিচে। এদিন টাটা কনসালটেন্সি ২.৪১ শতাংশ পড়েছে। টেক মাহিন্দ্রা ১.৭২ শতাংশ পড়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পড়ে যায় ১.৬০ শতাংশ। আদানি পোর্টস ১.৫২ শতাংশ, ইনফোসিস লিমিটেড পড়ে যায় ১.৪০ শতাংশ। আইটিসি লিমিটেডের প্রাপ্তি ৩.৪৩ শতাংশ। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক লিমিটেড পেয়েছে ২.২৫ শতাংশ। ভারতীয় এয়ারটেল পেয়েছে ১.৬৫ শতাংশ।
প্রতারণার শিকার সাধারণ ব্যাঙ্ক গ্রাহকদের জন্যও সুখবর দিয়েছে আরবিআই। মালহোত্রা জানিয়েছেন, শীঘ্রই নয়া নিয়ম চালু করতে চলছে আরবিআই। ফলে অল্প টাকার লেনদেনে জালিয়াতি হলে গ্রাহকরা ক্ষতিপূরণ পাবেন। পাশাপাশি, গ্রাহকদের ভুল পণ্য গছিয়ে দেওয়া এবং বকেয়া আদায় সংক্রান্ত বিষয় স্থান পাবে নয়া নির্দেশিকায়।
রেপো রেটের ওঠানামার উপর অনেকটাই নির্ভর করে ব্যাঙ্কগুলির আমানত ও ঋণের উপর সুদের হার। দীর্ঘ সময় ধরে রেপো রেট ৬.৫ শতাংশে আটকে রাখার পর, ২০২৫ সালে ধাপে ধাপে তা কমাতে থাকে আরবিআই। গত ডিসেম্বরে শেষবার কমানো হয় রেপো রেট।
সাম্প্রতিক সময়ে ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা বেড়েই চলেছে। এই সংক্রান্ত আরবিআইয়ের যে নির্দেশীকা আছে তা ২০১৭ সালের। এর মধ্যে প্রযুক্তির অমূল বদল হয়েছে। তার সঙ্গে সঙ্গতি রেখে নিয়ম বদলের পথে রিজার্ভ ব্যাঙ্ক।
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
1h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
5h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
7h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
9h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
12h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
